এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে বেলজিয়াম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। চলতি মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া হবে বলে ঘোষণা দেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভো। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এমন ঘোষণা দিয়েছেন তিনি। 

এক্সে দেওয়া পোস্টে প্রেভো লেখেন, জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম! ইসরাইলি সরকারের বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হবে। বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেন প্রেভো।

প্রেভো জানান, বেলজিয়াম ইসরাইলের বিরুদ্ধে ১২টি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে। এর মধ্যে রয়েছে দখল করা বসতি থেকে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা এবং ইসরাইলি কোম্পানিগুলোর সঙ্গে সরকারি ক্রয়নীতির পুনর্মূল্যায়ন। তিনি জানান, গাজায় যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে তার প্রেক্ষিতে এই ঘোষণা দেয়া হয়েছে।

তিনি জানান, ফ্রান্স ও সৌদি আরবের নেতৃত্বে যৌথ কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে বেলজিয়াম একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চায়। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের বসতি স্থাপনের বিস্তৃতি ঘটানো ও সেখানে দেশটির সামরিক উপস্থিতির নিন্দাও এর লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

বেলজিয়ামের বিবৃতির বিষয়ে প্রতিক্রিয়া জানতে রয়টার্সের জানানো অনুরোধে সাড়া দেয়নি হোয়াইট হাউজ। যদিও এর আগে কানাডার ফিলিস্তিনি রাষ্ট্রকে সমর্থন দেয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফ্রান্সের সিদ্ধান্তকে ‘বেপরোয়া’ বলে অভিহিত করেছেন।

শনিবার কোপেনহেগেনে এক বৈঠকে গাজা যুদ্ধ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে তুমুল বিভক্তি তৈরি হয়। কিছু মন্ত্রী ইসরায়েলের ওপর উল্লেখযোগ্য অর্থনৈতিক চাপ প্রয়োগ করার জন্য ইইউয়ের প্রতি আহ্বান জানলেও অন্যরা দৃঢ়ভাবে এ ধরনের পদক্ষেপের বিরোধিতা করেন।

একাত্তর/এসি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
বেলজিয়াম রাজপরিবারের গোপন কেলেঙ্কারি আর নাটকীয়তার গল্পে নতুন সংযোজন! দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে স্বীকৃতি পেলেন ২৬ বছর বয়সী এক সচ্ছল গাড়ি বিক্রেতা। রাজপরিবারের দাপুটে সদস্য...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর