স্যুপের পাত্রে দুই কিশোরের মুত্রত্যাগ, অতপর...

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৪ পিএম

যত্রতত্র মূত্রত্যাগের বিরুদ্ধে কঠোর বিধি-নিষেধ থাকলেও ইদানিং এমন অপরাধের খবর শিরোনামেও চলে আসছে। উড়োজাহাজে অন্য যাত্রীর উপর মূত্রত্যাগের পর এবার স্যুপের পাত্রে মূত্রত্যাগের ঘটনা শিরোনাম হলো। একটি হটপট রেস্তোরাঁয় স্যুপের পাত্রে মুত্রত্যাগের করার অভিযোগে দুই কিশোরকে মোট ২২ লক্ষ ইউয়ান বা ৩,০৯,০০০ মার্কিন ডলার জরিমানার নির্দেশ দিয়েছে চীনের একটি আদালত। 

চীনের বৃহত্তম হটপট চেইন হাইডিলাওয়ের সাংহাই শাখায় ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া এই ঘটনাটি ১৭ বছর বয়সী দুই কিশোর অনলাইনে তাদের মাতাল আচরণের একটি ভিডিও পোস্ট করার পর ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এরপরই কোম্পানিটি দুই কিশোরের বিরুদ্ধে মামলা ঠুকে দেয়। অবশেষে, দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ঘটনার সাত মাস পর শাস্তি পেলো অভিযুক্ত সাংহাইয়ের দুই কিশোর।

ঘটনাটি ঘটে চলতি বছরের ফেব্রুয়ারিতে। চীনের বৃহত্তম এবং সবচেয়ে জনপ্রিয় হটপট রেস্তোরাঁ হাইডিলাও-এর সাংহাই শাখায় খেতে ঢুকেছিল ১৭ বছরের দুই কিশোর। মাতাল অবস্থায় রেস্তোরাঁয় ঢুকেই তারা সোজা চলে যায় রান্নাঘরের দিকে। সেখানে তখন বড় এক পাত্রে ক্রেতাদের জন্য স্যুপ ফোটানো হচ্ছিলো। দেখেই মাথায় কুবুদ্ধি চাপে দুই বন্ধুর। চুপিসারে গিয়ে স্যুপের গামলায় মুত্রথ্যাগ করে দেয়। 

সেখানেই শেষ নয়। নিজেদের কুকর্ম নিয়ে বাহাদুরি দেখাতে গিয়ে সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় দুই কিশোর। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল। শুরু হয় নানা মহলে ব্যাপক সমালোচনা। সেদিনের পর থেকে ওই রেস্তোরাঁয় যত জন খেতে গিয়েছিলেন, তাঁদের সকলকে টাকা ফেরত দেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেন হাইডিলাও কর্তৃপক্ষ।

গত শুক্রবার, সাংহাইয়ের একটি আদালত রায় দেয় যে, কিশোররা কুকর্মের মাধ্যমে কোম্পানির সম্পত্তির অধিকার এবং সুনাম লঙ্ঘন করেছে। দুই কিশোরের আচরণ খাবার এবং খাবারের পরিবেশকে দুষিত করেছে এবং জনসাধারণের মধ্যে তীব্র অস্বস্তি সৃষ্টি করেছে। সন্তানদের ঠিক মতো মানুষ করতে না পারায় দুই কিশোরের অভিভাবককেও ভর্ৎসনা করেছে আদালত এবং জরিমানা অর্থ প্রদান করতে বলছে। 

দুই কিশোরের বাবা-মা অভিভাবক হিসাবে দায়িত্ব পালনে ব্যর্থ। তাই দুই অভিযুক্তের পরিবারকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে রেস্তোরাঁকে। সংস্থার সুনাম নষ্ট করার জন্য ২০ লক্ষ ইউয়ান, বাসনপত্র নোংরা করার জন্য ১,৩০,০০০ ইউয়ান এবং আইনি খরচ বাবদ ৭০,০০০ ইউয়ান দিতে হবে দু’জনকে। 

উল্লেখ্য, ওই ভিডিও ছড়িয়ে পড়তেই গত ২৪ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চের মধ্যে সাংহাই হাইডিলাও-এ খেতে যাওয়া চার হাজারের বেশি গ্রাহককে ক্ষতিপূরণের প্রস্তাব দেয়া হয়। সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণ বাবদ দেয়া হয় বিলের ১০ গুণ টাকা। রান্নাঘরের সব সরঞ্জামও বদলে ফেলা হয়। শুরু হয় গোটা রেস্তোরাঁ পরিষ্কার করা এবং জীবাণুমুক্তকরণের কাজ। 

এসব কাজ করতে গিয়ে গত মার্চ মাসে সব মিলিয়ে ২ কোটি ৩০ লক্ষ ইউয়ানেরও বেশি ক্ষতি হয় ওই সংস্থাটির, বাংলাদেশি মুদ্রায় যে লোকসানের হিসেব প্রায় তিনশ’ কোটি টাকা! 

সূত্র-বিবিসি। 

একাত্তর/এসি
হেলমেট না পরায় প্রায় ২১ লাখ টাকা জরিমানার চালান পেয়ে এক স্কুটার চালকের চক্ষু চড়কগাছ। সবচেয়ে মজার বিষয়, তিনি স্কুটারটি চালান সেটির দাম মাত্র এক লাখ টাকা।
গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে অ্যালফাবেটের সহযোগী প্রতিষ্ঠান গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৯০০ কোটি টাকা) ক্ষতিপূরণ দিতে হবে বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের এক ফেডারেল জুরি।
চীনের সেনাবাহিনীকে কুকুরের সাথে তুলনা করায় দুই মিলিয়ন ডলারেরও বেশি জরিমানা গুণতে হচ্ছে দেশটির একটি কৌতুক দলকে। বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাংহাই জিয়াওগুও কালচার মিডিয়া কো’র কৌতুক...
কোথাও ঘুরতে গেলে সবাই কম-বেশি সেলফি তুলতে পছন্দ করে। কিন্তু ইতালির পোর্টোফিনো শহরে গিয়ে কোনো পর্যটক সেলফি তুললে তাকে গুনতে হবে জরিমানা। সম্প্রতি বেশ কয়েকটি দুর্ঘটনার পর এমন উদ্যোগ নিয়েছে...
সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর