একলাখের স্কুটারকে ২১ লাখ টাকা জরিমানা!

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম

হেলমেট না পরায় প্রায় ২১ লাখ টাকা জরিমানার চালান পেয়ে এক স্কুটার চালকের চক্ষু চড়কগাছ। সবচেয়ে মজার বিষয়, তিনি স্কুটারটি চালান সেটির দাম মাত্র এক লাখ টাকা। জরিমানার চালানের একটি ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হলে টনক নড়ে ট্র্যাফিক পুলিশের। চালানে দেখা যায় স্কুটার চালককে ২০ লাখ ৭৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে পুলিশ জরিমানার অঙ্ক সংশোধন করে মাত্র চার টাকা করে।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগরের নিউ মাণ্ডি এলাকার রাস্তায়। সেই দিনটি ছিলো এই গেলো মঙ্গলবার, কিন্তু বাঙালি অমল সিংহলের কাছে সেটা হয়ে উঠলো সাক্ষাৎ যমদুয়ার। স্কুটার হাঁকিয়ে যাচ্ছিলেন তিনি, মাথায় হেলমেট নেই। সাথে ছিলো না স্কুটারটির কোনো কাগজপত্রও।

ব্যস, আর যায় কোথায়! ট্র্যাফিক পুলিশ দেখেই ধরলো। অমলের স্কুটারটা, দামই বা কত? টেনেটুনে এক লাখ টাকা! কিন্তু সেদিন পুলিশ তার হাতে যে কাগজ না ধরিয়ে দিলো, তাতে মাটিতে বসে পড়লেন অমল।

ট্র্যাফিক পুলিশ কপালে ভাঁজ ফেলে চালানটা লিখে অমলকে দেন। অমল যেন চোখে সর্ষে ফুল দেখছিলেন। তার জরিমানা হয়েছে ২০ লক্ষ চুয়াত্তর হাজার টাকা! তিনি ভ্যাবাচ্যাকা খেয়ে জিজ্ঞেস করলেন, এ কী মশাই? আমার স্কুটারের দামই তো এক লাখ! আর ফাইন করলেন ২১ লাখ, মশকরা করছেন?

ট্র্যাফিক পুলিশ গম্ভীর মুখে বলেন, এসব আইনের ব্যাপার মশাই। সেকশন ২০৭-এর মার! হেলমেটও নেই, ডকুমেন্টও নেই, স্কুটারও বাজেয়াপ্ত। যা লেখা হয়েছে, তাই তো দিতে হবে। আইনের চোখে সব সমান!

অমল সিংহলের মাথায় তখন স্বর্গের দেবতারা শিং ভেঙে নাচছেন! এত টাকা! কোথায় পাবেন? তিনি আর কথা না বাড়িয়ে, সেই মহার্ঘ্য জরিমানার চালানের একটা ছবি তুলে তাড়াতাড়ি ফেসবুকে পোস্ট করে দিলেন। ক্যাপশন দিলেন- একলাখি স্কুটারের জন্য একুশ লাখ ফাইন! জয় হিন্দ!

মুহূর্তের মধ্যে সেই ছবি ভাইরাল! ট্র্যাফিকের পুলিশ সুপারের কান অবধি যেতেও দেরি হলো না। অতুল চৌবে নামের সেই এসপি (ট্র্যাফিক) তো দেখে লজ্জায় একেবারে লাল! তিনি তখনি পুরো ঘটনা তদন্ত করলেন। বেরোলো আসল রহস্য! আরে বাবা, যত কাণ্ড সেই ২০৭ আর ৪,০০০ -এর!

এসপি জানান, আসলে কী জানেন, সাব-ইন্সপেক্টর সেকশন ২০৭ আর ন্যূনতম জরিমানা ৪,০০০ টাকা-কে মাঝখানে ‘এমভি অ্যাক্ট’ লিখতে ভুলে গেছেন। তাই ২০৭ আর ৪,০০০ জুড়ে গিয়ে হয়ে গেছে ২০,৭৪,০০০!

অমলকে ডেকে বলেন, দেখুন মশাই, আমাদেরই ভুল হয়েছে। আপনার ফাইন দিতে হবে মাত্র চার হাজার টাকা। বাকিটা সব টাইপিং মিস্টেক! অমল হাঁফ ছেড়ে বাঁচলেন। ২১ লাখ থেকে নেমে চার হাজার! যেন আকাশ থেকে পাতালে নামলেন! মুচকি হেসে বললেন, এই চালানের ছবিটা কিন্তু ইতিহাস হয়ে থাকবে!

সাব-ইন্সপেক্টরের সেই ভুলের জন্য শেষমেষ অমল সিংহল শুধু সামান্য জরিমানার হাত থেকে বাঁচলেন না, তার একলাখের স্কুটার আর ২১ লাখের চালান পুরো ভারতজুড়েই খবরের শিরোনাম হয়ে গেলো! তবে হেলমেট যে পরের দিন থেকেই তিনি পরা শুরু করলেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

এআরএস
যত্রতত্র মূত্রত্যাগের বিরুদ্ধে কঠোর বিধি-নিষেধ থাকলেও ইদানিং এমন অপরাধের খবর শিরোনামেও চলে আসছে। উড়োজাহাজে অন্য যাত্রীর উপর মূত্রত্যাগের পর এবার স্যুপের পাত্রে মূত্রত্যাগের ঘটনা শিরোনাম হলো।
গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে অ্যালফাবেটের সহযোগী প্রতিষ্ঠান গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৯০০ কোটি টাকা) ক্ষতিপূরণ দিতে হবে বলে রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের এক ফেডারেল জুরি।
চীনের সেনাবাহিনীকে কুকুরের সাথে তুলনা করায় দুই মিলিয়ন ডলারেরও বেশি জরিমানা গুণতে হচ্ছে দেশটির একটি কৌতুক দলকে। বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাংহাই জিয়াওগুও কালচার মিডিয়া কো’র কৌতুক...
কোথাও ঘুরতে গেলে সবাই কম-বেশি সেলফি তুলতে পছন্দ করে। কিন্তু ইতালির পোর্টোফিনো শহরে গিয়ে কোনো পর্যটক সেলফি তুললে তাকে গুনতে হবে জরিমানা। সম্প্রতি বেশ কয়েকটি দুর্ঘটনার পর এমন উদ্যোগ নিয়েছে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর