শরীরের ইমিউনিটির নতুন পথ দেখিয়ে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৫:৫৫ পিএম

চিকিৎসাবিদ্যায় অনবদ্য অবদান রাখায় চলতি বছর যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্র ও জাপানের তিন চিকিৎসাবিজ্ঞানী। ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ সংক্রান্ত তাদের যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ তারা এই পুরস্কার পেয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার (৬ অক্টোবর) সুইডেনের স্টকহোম থেকে ২০২৫ সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করেছে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।

নোবেল বিজয়ীরা হলেন- যুক্তরাষ্ট্রের গবেষক মেরি ই. ব্রাঙ্কো ও ফ্রেড রামসডেল এবং জাপানের শিমন সাকাগুচি। 

তারা এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় এক কোটি ২০ লাখ মার্কিন ডলার) অর্থমূল্য ও একটি স্বর্ণপদক পাবেন। ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের রাজা তাদের হাতে পুরস্কার তুলে দেবেন।

নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়েছে, এই তিন বিজ্ঞানীর আবিষ্কার শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার ভারসাম্য বোঝার নতুন পথ উন্মোচন করেছে। এর ফলে ক্যানসার ও অটোইমিউন রোগের চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।

আবিষ্কারের তাৎপর্য তুলে ধরে নোবেল কমিটি বলেছে, ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ ইমিউন সিস্টেমের এমন একটি প্রক্রিয়া যা শরীরকে নিজের কোষের বিরুদ্ধে অকারণে প্রতিক্রিয়া জানাতে বাধা দেয়। এই প্রক্রিয়ার ব্যাঘাত ঘটলে সৃষ্টি হয় বিভিন্ন অটোইমিউন রোগ। তিন বিজ্ঞানীর কাজ এই জটিল প্রক্রিয়ার মৌলিক রহস্য উন্মোচন করেছে।

নোবেল পুরস্কারের সূচনা হয় ১৯০১ সালে আলফ্রেড নোবেলের ইচ্ছাপত্র অনুযায়ী। ডিনামাইট আবিষ্কারক নোবেল তার বিপুল সম্পদ উৎসর্গ করেছিলেন মানবতার কল্যাণে বিজ্ঞান, সাহিত্য ও শান্তিক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদানের জন্য। পরে সংযোজিত হয় অর্থনীতির পুরস্কার, যা অর্থায়ন করে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক রিক্সব্যাংক।

প্রতিবছর বিভিন্ন বিশেষজ্ঞ কমিটি পুরস্কার বিজয়ীদের নির্বাচন করে। চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও অর্থনীতির পুরস্কার স্টকহোমে প্রদান করা হয়। কেবল শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ের রাজধানী অসলোতে। যা সুইডেন-নরওয়ের ঐতিহাসিক রাজনৈতিক সম্পর্কের প্রতিফলন।

গত বছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পান মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন। তারা ‘মাইক্রোআরএনএ’ আবিষ্কারের মাধ্যমে ব্যাখ্যা করেছিলেন কীভাবে বহুকোষী প্রাণীর কোষগুলো বিশেষায়িত হয় এবং জীবনচক্র নিয়ন্ত্রণ করে।

চিকিৎসাবিজ্ঞানে জয়ীদের নাম ঘোষণার মাধ্যমে প্রতিবছরের নোবেল পুরস্কারের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর পর পর্যায়ক্রমে ঘোষণা করা হয় পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে পুরস্কারপ্রাপ্তদের নাম।

এক শতাব্দীরও বেশি সময় পেরিয়ে নোবেল পুরস্কার আজও বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত। প্রতি বছর ১০ ডিসেম্বর রাজপরিবারের উপস্থিতিতে আয়োজিত হয় নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান ও নৈশভোজ। যা মানব সভ্যতার জ্ঞান, বিজ্ঞান ও শান্তির প্রতি শ্রদ্ধা নিবেদনের এক অনন্য ঐতিহ্যে পরিণত হয়েছে।

একাত্তর/এসি
মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহ, কার্বন ডাই অক্সাইড ধারণ, বিষাক্ত গ্যাস সংরক্ষণ বা রাসায়নিক বিক্রিয়াক ত্বরান্বিত করা- এমন অণুগঠিত একটি কাঠামো ‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক’ উন্নয়ন করে রসায়ন...
পদার্থবিজ্ঞানে ২০২৫ সালের নোবেল বিজয়ীদের নাম প্রকাশ করা হয়েছে। সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, যৌথভাবে বিজয়ী এই তিন বিজ্ঞানী হলেন ব্রিটিশ নাগরিক জন ক্লার্ক, ফরাসি নাগরিক মিশেল দেভোরে এবং আমেরিকান...
এ বছর রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী। তারা হলেন-  যুক্তরাষ্ট্রের নাগরিক ডেভিড বেকার এবং যুক্তরাজ্যের নাগরিক ডেমিস হাসাবিস এবং জন জাম্পার। বুধবার সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস...
এ বছর নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে।  সোমবার সকালে এই পুরস্কার ঘোষণা শুরু হয়। প্রথম দিন ঘোষণা করা হয়েছে চিকিৎসায় নোবেল বিজয়ীর নাম। এ ক্যাটাগরিতে এ বছর যৌথভাবে নোবেল জিতেছেন ভিক্টর অ্যামব্রোস...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর