পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৫:১৯ পিএম

পদার্থবিজ্ঞানে ২০২৫ সালের নোবেল বিজয়ীদের নাম প্রকাশ করা হয়েছে। সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, যৌথভাবে বিজয়ী এই তিন বিজ্ঞানী হলেন ব্রিটিশ নাগরিক জন ক্লার্ক, ফরাসি নাগরিক মিশেল দেভোরে এবং আমেরিকান নাগরিক জন মার্টিনিস।

তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে অভূতপূর্ব আবিষ্কারের জন্য। বিশেষ করে ‘বৈদ্যুতিক সার্কিটে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং শক্তির কোয়ান্টাইজেশনের আবিষ্কারের’ জন্য। 

বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ অক্টোবর) বিকাল তিনটা ৪৫ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে ২০২৫ সালের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স।

নোবেলজয়ী বিজ্ঞানীরা পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং মোট ১২ লাখ মার্কিন ডলার। একই বিভাগে একাধিক নোবেলজয়ী থাকলে, তাদের মধ্যে পুরস্কারের অর্থ ভাগ হয়ে যায়।

কমিটি জানায়, এই বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে, কোয়ান্টাম জগতের অদ্ভুত বৈশিষ্ট্যগুলো এমন একটি সিস্টেমে বাস্তব রূপ নিতে পারে, যা হাতে ধরা যায় এমন।

জন ক্লার্ক এক সংবাদ সম্মেলনে বলেন, তিনি এই পুরস্কার পেয়ে ‌‘পুরোপুরি হতবাক’ হয়েছেন। তিনি আরও বলেন, আমরা কখনোই ভাবিনি যে ১৯৮০-এর দশকে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলেতে করা আমাদের গবেষণা নোবেল পুরস্কারের ভিত্তি হতে পারে।

গত বছর ২০২৪ সালে এই পুরস্কার পেয়েছিলেন জিওফ্রে হিন্টন, যিনি প্রায়শই ‘এআই-এর গডফাদার’ নামে পরিচিত এবং জন হপফিল্ড। তারা মেশিন লার্নিং-এ মৌলিক আবিষ্কারের জন্য পুরস্কৃত হন, যা আজকের কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের পথ প্রশস্ত করেছে। এছাড়া, ২০২৩ সালে তিনজন ইউরোপীয় বিজ্ঞানী এই পুরস্কার পান। তারা লেজার ব্যবহার করে ইলেকট্রনের দ্রুত গতিবিধি বোঝার জন্য কাজ করেছিলেন, যা আগে অসম্ভব বলে মনে করা হতো।

প্রতিবছর পদার্থবিজ্ঞান ও রসায়নে নোবেল ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স। আর চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা করে সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।

একাত্তর/এসি
কানাডার প্রখ্যাত কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও ধ্রুপদী সাহিত্যের অধ্যাপক অ্যান কারসন সমকালীন বিশ্বসাহিত্যের অন্যতম পথপ্রদর্শক। প্রাচ্যের গ্রিক সাহিত্য ও পৌরাণিক কাহিনীকে আধুনিক জীবন, কাব্য এবং গদ্যের...
সাহিত্যে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননা ‘নোবেল পুরস্কার ২০২৬’ অর্জন করেছেন কানাডার খ্যাতনামা কবি, প্রাবন্ধিক ও ধ্রুপদী সাহিত্যের শিক্ষক অ্যান কারসন।
অপ্রতিসম বা ‘মিরর ইমেজ’ (আয়নায় প্রতিফলিত প্রতিচ্ছবির মতো) অণুর দীর্ঘদিনের এক জটিল রহস্য সমাধানে ২০২৬ সালের রসায়নে নোবেল পুরস্কার জিতেছেন ফরাসি রসায়নবিদ অঁরি কাগান ও জাপানি বিজ্ঞানী কেনসো সোয়াই। 
মহাবিশ্বের গভীরতম রহস্য উন্মোচন ও ‘মহাজাগতিক উচ্চ-শক্তিসম্পন্ন নিউট্রিনো’ আবিষ্কারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছর পদার্থবিজ্ঞানে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার অর্জন করেছেন ৮২ বছর বয়সী...
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের অমর স্মৃতি সংরক্ষণ এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের চেতনাকে চির অম্লান করে রাখতে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত দৃষ্টিনন্দন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন...
অনেক নাটকীয়তার পর অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধন্ত নিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তিনি নিজেই এই ঘোষণা দেবেন বলে এক...
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর