কাতারে তালেবানের সঙ্গে বৈঠক সেরে নিলো ভারত

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ০১:৫৮ পিএম

কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক বৈঠক সেরে নিয়েছে ভারত। কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবান  গোষ্ঠীটির সঙ্গে ভারতের এটাই প্রথম সংলাপ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তালেবানের অনুরোধের প্রেক্ষিতে কাতারের রাজধানী দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাইয়ের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় রাষ্ট্রদূত দ্বীপক মিত্তাল। তারা দোহায় ভারতীয় দূতাবাসে বৈঠক করেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতবিরোধী জঙ্গিরা আফগানিস্তানের মাটি ব্যবহার করে ভারতের স্বার্থে আঘাত করতে পারার আশঙ্কার কথা তালেবান নেতৃত্বের কাছে জানিয়েছেন কাতারে নিযুক্ত রাষ্ট্রদূত দ্বীপক মিত্তাল। এছাড়া উভয় পক্ষ আফগানিস্তানে অবস্থানরত ভারতীয়দের সুরক্ষার ব্যাপারেও আলোচনা করেছেন।

আরও পড়ুন: নাসির-তামিমা দম্পতির বিরুদ্ধে মামলার প্রতিবেদন ৩০ সেপ্টেম্বর

জানা গেছে, তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই ১৯৭৯ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত ভারতের সেনাদের সঙ্গে প্রশিক্ষণ নিয়েছেন।

উল্লেখ্য, তালেবান কাবুল ঘিরে ফেলার পরপরই ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি দেশত্যাগ করেন। কাবুলে সরকার পতনের পর কূটনীতিক, বিদেশি সংস্থার কর্মীদের সঙ্গে ভারতীয়রাও আফগানিস্তান ছেড়ে আসেন।

একাত্তর/এসি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর