সৌদিতে বাস-ট্যাংকারের ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ৪২ ভারতীয়

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম

সৌদি আরবে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে একটি ডিজেল ট্যাংকারের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের সবাই ভারতীয় নাগরিক।

সোমবার স্থানীয় সময় ভোররাতের দিকে মদিনার মুফরিহাটে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসটি ওমরাহযাত্রীদের নিয়ে মক্কা থেকে মদিনার উদ্দেশে রওনা হয়েছিলো। 

দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। অন্যদিকে সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায়। সংশ্লিষ্টদের ধারণা, এ কারণে এতো মানুষ হতাহত হয়েছেন। 

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই ওমরাহযাত্রীদের অধিকাংশই ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার বাসিন্দা ছিলেন। নিহত ৪২ জনের মধ্যে ১১ জন নারী ও ১০ জন শিশু। 

উদ্ধারকারী দল জানিয়েছে, বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে, যার ফলে হতাহতদের শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে মোহাম্মদ আব্দুল শোয়েব নামে একজন বেঁচে গেছেন এবং হাসপাতালে ভর্তি আছেন। তবে তার অবস্থা অজানা।

তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা রিয়াদে ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করছে এবং মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি নয়াদিল্লির কর্মকর্তাদের দূতাবাস কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে বলেছেন।

আরবিএস
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
সৌদি আরবের ঐতিহাসিক লোহিত সাগরীয় বন্দরনগরী ইয়ানবুর প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে একটি তেলবাহী জাহাজে (ট্যাঙ্কার) আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা 'ইউকে এমটিও'...
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর হামলার পর সৌদি আরবের গ্যাস উৎপাদন ও রপ্তানি প্রায় ৯০ শতাংশ কমে গেছে বলে দাবি করেছে কয়েকটি সূত্র।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর