জাপানের সামুদ্রিক খাবার আমদানিতে চীনের নিষেধাজ্ঞা

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৫:৫৬ পিএম

কূটনৈতিক বিরোধকে কেন্দ্র করে জাপানিজ সামুদ্রিক খাবার আমদানি নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে চীন। গত বুধবার একথা জানায় দেশটির গণমাধ্যম।

রয়টার্সের খবরে বলা হয়, এশিয়ার শীর্ষ দুই অর্থনীতির মধ্যে ক্রমবর্ধমান কূটনৈতিক বিরোধের মধ্যেই এই সিদ্ধান্ত আসলো।

জাপানের নতুন প্রধানমন্ত্রী সানে তাকাইচি চলতি মাসেই জানিয়েছিলেন, তাইওয়ানের ওপর চীনের আক্রমণ জাপানের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ। যা সামরিক প্রতিক্রিয়া তৈরি করতে পারে। এরই জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরো তীব্র হয়ে উঠেছে।

এমন পরিস্থিতিতে চীন তাদের এমন দাবি প্রত্যাহারের দাবি জানায়। সেইসঙ্গে চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান জানায় দেশটি। 

মাত্র কয়েকমাস আগেই জাপানি সামুদ্রিক খাবারের ওপর থেকে নিষেধাজ্ঞা আংশিকভাবে শিথিল করে বেইজিং। মূলত, যা ২০২৩ সালে টোকিওর ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে দূষিত পানি নিঃসরণের কারণে আরোপ করা হয়েছিলো।

কিয়োডো সংবাদ সংস্থা সূত্রের বরাতে জানিয়েছে, পানি নিঃসরণের ওপর আরো নজরদারি প্রয়োজন, এ কারণে নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করা হয়েছে।

এর আগে গেলো জুনে চীন জানায়, জাপানের ৪৭টি অঞ্চলের মধ্যে ১০টি বাদে বাকি সব থেকে জাপানি সামুদ্রিক খাবার আমদানি পুনরায় শুরু করবে তারা। আগে যা জাপানের সামুদ্রিক খাবার রপ্তানির এক পঞ্চমাংশেরও বেশি ছিলো।

জাপানের কৃষিমন্ত্রী নোরিকাজু সুজুকি সাংবাদিকদের জানান, প্রায় ৭০০ জাপানি রপ্তানিকারক চীনে পণ্য পাঠানোর জন্য পুনঃনিবন্ধনের আবেদন করেছে। যেখানে অনুমোদন দেয়া হয়েছে মাত্র তিনটির।

২০২৩ সালের নিষেধাজ্ঞার আগে, চীন ছিলো জাপানের শীর্ষ স্ক্যালপ ক্রেতা ও সী কিউকাম্বারের শীর্ষ আমদানিকারক। শুধু তাই নয় তাৎক্ষণিকভাবে, চীনের ভ্রমণ বর্জন জাপানের নড়বড়ে অর্থনীতির জন্য হুমকিস্বরূপ।

ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের মতে, জাপানের সামগ্রিক মোট দেশজ উৎপাদনের প্রায় ৭ শতাংশ নির্ভর পর্যটনের ওপর।

৩১ ডিসেম্বর পর্যন্ত জাপানগামী রুটে ১০টিরও বেশি চীনা বিমান সংস্থা টিকিট ফেরত দেয়ার প্রস্তাব দিয়েছে। যার ফলে প্রায় পাঁচ লাখ টিকিট এরই মধ্যেই বাতিল করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ভ্রমণ বয়কটের কারণে টোকিওর বার্ষিক ক্ষতি হতে পারে ১৪ বিলিয়ন ডলার।

একাত্তর/আরএ
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর