অভিযোগ প্রমাণ হওয়ায় উপ–কর কমিশনার সাজিদের বেতন কমালো এনবিআর

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ০২:১৫ পিএম

রংপুর কর অঞ্চলের উপ-কর কমিশনার সাজিদ খানের বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তাকে বেতন গ্রেডের এক ধাপ অবনমিতকরণের লঘুদণ্ড দেওয়া হয়েছে। 

সাজিদ খান খুলনা কর অঞ্চলের সার্কেল–১ কোম্পানিজ এ দায়িত্ব পালনের সময় বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২০১৮–১৯ এবং ২০১৯–২০ করবর্ষের আয়কর মামলায় বড় ধরনের অনিয়মে জড়িয়ে যান।

অভিযোগ অনুযায়ী, দুই করবর্ষে প্রতিষ্ঠানটির উৎসে কর্তিত কর যথাক্রমে ৬৫ কোটি ৪১ লাখ টাকা এবং ৮৫ কোটি ৬৬ লাখ টাকা—কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই করদাতাকে ক্রেডিট হিসেবে প্রদান করেন তিনি। এছাড়া কোনো যাচাই-বাছাই ছাড়াই আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ১৭৩ ধারায় আইটি–৩০ সংশোধনপূর্বক ২০১৮–১৯ করবর্ষে ৩ কোটি ৩৮ লাখ ১৯ হাজার টাকা এবং ২০১৯–২০ করবর্ষে ২৫ কোটি ৩৭ লাখ ২০ হাজার টাকার কর প্রত্যর্পণ তৈরি করেন।

এই অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮’-এর বিধি ৩(খ) অনুযায়ী বিভাগীয় মামলা করা হয়।

কৈফিয়ত দাখিলের পর গত ১৩ নভেম্বর ব্যক্তিগত শুনানি অনুষ্ঠিত হয়। দীর্ঘ পর্যালোচনার পর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত।

ফলে শৃঙ্খলা বিধিমালার ৪(২)(ঘ) ধারায় উপ কর কমিশনার সাজিদ খানকে বেতন গ্রেডের এক ধাপ অবনমিতকরণের লঘুদণ্ড দেওয়া হয়েছে। এর ফলে তার বর্তমান মূল বেতন ৪৭ হাজার ৬০০ টাকা থেকে কমে ৪৫ হাজার ৩৩০ টাকা নির্ধারিত হয়েছে।

আরবিএস
সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির জন্য অনলাইন সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
জনস্বার্থে জানুয়ারি ২০২৬ কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 
মোবাইল ফোনের মূল্য ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ হতে কমিয়ে ১০ শতাংম করা হয়েছে। এতে মোবাইল ফোন আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক ৬০% কমেছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর