ইসরাইলের সঙ্গে সম্পর্ক রাখতে রাজি নয় বেশিরভাগ আরব দেশ

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৪:০০ পিএম

গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইলের সঙ্গে সম্পর্ক গড়তে অস্বীকৃতি জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। চলতি মাসে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিথি ছিলেন তিনি। কিন্তু ইসরাইলের সঙ্গে পূর্ণ ও আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সরাসরি না জানিয়ে দেন যুবরাজ। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনে রাজি নয় আরব বিশ্বের আরো বহু দেশ।

১৯৪৮ সালে একতরফা ইসরাইল রাষ্ট্র গঠনের পর থেকেই আরব প্রতিবেশী দেশগুলোসহ বহু মুসলিম-অধ্যুষিত দেশ তাকে বয়কট করে আসছে। ১৯৭৭ সালে প্রেসিডেন্ট জিমি কার্টারের আমলে যুক্তরাষ্ট্র কিছু আইন করে। তাতে দেশটির কোম্পানিগুলোকে আরব বয়কটে অংশ নেওয়া নিষিদ্ধ করা হয়।

 ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ট্রাম্প হোয়াইট হাউসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীদের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। সেখানে প্রথম আব্রাহাম চুক্তিতে সই করেন তাঁরা। চুক্তিতে ইসরাইলে এ দেশগুলোর দূতাবাস খোলা, তার সঙ্গে বাণিজ্য শুরু এবং যুক্তরাষ্ট্রের সমর্থন নিশ্চিত করা হয়।

ইরান আব্রাহাম চুক্তির তীব্র সমালোচনা করে। পরের মাসগুলোতে সুদান ও মরক্কো এ চুক্তিতে যোগ দেয়। তবে সুদানে চলমান গৃহযুদ্ধের কারণে দেশটির প্রতিশ্রুতি এখনো আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়নি।

সবাই আশা করছিল, আরব বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি সৌদি আরবই হবে আব্রাহাম চুক্তির পরবর্তী সদস্য। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে মনে হচ্ছিল, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এ চুক্তিতে সৌদি আরবের যোগদান অত্যাসন্ন। কিন্তু একই বছর অক্টোবরে গাজায় ইসরাইলের গণহত্যা শুরু হওয়ার পর থেকে সব আলোচনা থেমে যায়। এখন পর্যন্ত সেখানে ৬৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

চুক্তিতে স্বাক্ষরকারী জর্ডান, মরক্কো নিজ দেশেই তীব্র জনবিক্ষোভের মুখে পড়েছে। সৌদি আরব স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া এবং নেতানিয়াহু ক্ষমতায় থাকা অবস্থায় তারা ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক করবে না।

ফিলিস্তিনের সবচেয়ে বড় সমর্থক কাতার ইসরাইলের সঙ্গে চুক্তির সম্ভাবনা একেবারে বাতিল করেছে। সিরিয়ার ইসলামপন্থী নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারাও বলেছেন, সিরিয়া ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক করবে না।

তুরস্ক ১৯৪৯ সাল থেকেই ইসরাইলের সঙ্গে সম্পর্ক রেখেছে। কিন্তু গাজায় গণহত্যার পর তারা সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। পরবর্তী সময়ে আঙ্কারা ইসরাইলের জন্য তার আকাশসীমা বন্ধ করে দেয়, বন্দরে ইসরাইলি জাহাজ নিষিদ্ধ করে। ইসরাইলের ‘শত্রু দেশ’ লেবাননের ক্ষেত্রেও একই কথা।

ইরাক, ওমান, কুয়েত, তিউনিসিয়া, লিবিয়া, আলজেরিয়া ও ইয়েমেনও ইসরাইলের সঙ্গে সম্পর্ক করতে অস্বীকৃতি জানিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া ইসরাইলে দেশটির প্রেসিডেন্টের সম্ভাব্য সফর নিয়ে প্রচার হওয়া খবর অস্বীকার করেছে। গাজায় গণহত্যার সময় দেশটিতে ফিলিস্তিনের সমর্থনে বড় বিক্ষোভ হয়েছে।

এআরএস
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর