আমেরিকায় বন্দুকবাজিতে দুই শিক্ষার্থী নিহত, পালিয়ে গেছে হামলাকারী

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের আইভি লীগ শিক্ষা প্রতিষ্ঠান ব্রাউন ইউনিভার্সিটিতে বন্দুকধারীর হামলায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং আরও ৯ জন আহত হয়েছেন। সন্দেহভাজনকে খুঁজে বের করার জন্য শনিবার চার শতাধিক আইন প্রয়োগকারী কর্মীকে মোতায়েন করা হয়েছে।

প্রভিডেন্স শহরের এই বিশ্ববিদ্যালয়টিতে শনিবার সন্ধ্যায় শিক্ষার্থীরা যখন পরীক্ষায় ব্যস্ত ছিলো, তখনই এক সশস্ত্র ব্যক্তি ভবনের ভেতরে প্রবেশ করে গুলি চালায়। কর্মকর্তাদের মতে, এই হামলায় দুই শিক্ষার্থী নিহত ও ৯ জন আহত হয়েছেন। ব্রাউন ইউনিভার্সিটি হেলথ জানিয়েছে, আহত ৯ জনের মধ্যে সাত জনের অবস্থা শনিবার গভীর রাত পর্যন্ত সংকটজনক ছিল।

ব্রাউন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ক্রিস্টিনা প্যাকসন বলেন, নিহত ও আহতদের প্রায় সবাই বা সবাই শিক্ষার্থী। তিনি বলেন, এটি এমন একটি দিন যা কেউ কখনও আশা করে না, আর সেটাই আজ ঘটল।

প্রভিডেন্সের মেয়র ব্রেট স্মাইলি জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে আর কোনো সুনির্দিষ্ট, হুমকির আশঙ্কা নেই বলে মনে করা হচ্ছে। তবে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এলাকা জুড়ে তল্লাশি ও ব্যাপক ধরপাকড় চালাচ্ছে। যদিও সন্দেহভাজনকে এখনও ধরা যায়নি।

কর্মকর্তারা সন্দেহভাজন ব্যক্তির একটি ভিডিও প্রকাশ করেছেন। লোকটিকে সম্ভবত ৩০ বছর বয়সি পুরুষ এবং কালো পোশাকে ছিল। প্রভিডেন্সের ডেপুটি পুলিশ প্রধান টিমোথি ও'হারা জানান, লোকটি মাস্ক পরে থাকতে পারে, যদিও কর্মকর্তারা এ বিষয়ে নিশ্চিত নন।

এফবিআই এবং ব্যুরো অফ অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভসের এজেন্টরা স্থানীয় ও রাজ্য পুলিশের সাথে এই তদন্তে সহযোগিতা করছেন।

পুলিশ চিফ অস্কার পেরেজ জানান, ব্রাউনের বারুস ও হলি ইঞ্জিনিয়ারিং বিল্ডিংয়ের একটি শ্রেণিকক্ষে হামলা চালানো হয়। পরীক্ষা চলার কারণে বাইরের দরজাগুলো খোলা ছিলো। কেন এই স্থানটিকে লক্ষ্য করা হয়েছিল, গোয়েন্দারা তা খতিয়ে দেখছেন।

হামলার খবর ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেয়। ব্রাউন ইউনিভার্সিটির ছাত্র চিয়াং-হেং চিয়েন একটি স্থানীয় টিভি চ্যানেলকে জানান, তিনি যখন এক ব্লক দূরে অন্য তিন ছাত্রের সাথে ল্যাবে কাজ করছিলেন, তখন বন্দুকবাজের টেক্সটটি দেখেন।

তারা প্রায় দুই ঘণ্টা ডেস্কের নিচে লুকিয়ে ছিলেন। সন্দেহভাজন ব্যক্তি একটি ব্যস্ত রেস্তোরাঁ ও কফি শপের রাস্তা ধরে পালিয়ে গেছে বলে স্থানীয় কর্মকর্তারা মনে করছেন।

এই ঘটনায় ক্ষোভ জানিয়ে রোড আইল্যান্ডের গভর্নর ড্যানিয়েল ম্যাককি প্রতিজ্ঞা করেন, হামলাকারীকে বিচারের আওতায় আনা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে বলেন, আমরা শুধু ক্ষতিগ্রস্তদের জন্য এবং যারা আহত হয়েছেন, তাদের জন্য প্রার্থনা করতে পারি।

তুলনামূলকভাবে, যুক্তরাষ্ট্রে অন্যান্য দেশের তুলনায় বন্দুক হামলার ঘটনা বেশি হয়। এই দেশে বন্দুক আইন তুলনামূলকভাবে শিথিল। গান ভায়োলেন্স আর্কাইভ অনুসারে, চলতি বছর যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৩৮৯টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে, যার মধ্যে কমপক্ষে ছয়টি স্কুলে ঘটেছে। আর্কাইভের তথ্য বলছে, গত বছর যুক্তরাষ্ট্রে ৫০০-এরও বেশি বন্দুক হামলা হয়েছিল।

এআরএস
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের যুদ্ধ শেষ, আর স্কোরবোর্ড বলছে- স্পেন ০, আর্জেন্টিনা ০। দুই পরাশক্তির মাঠের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মাঠের বাইরেও উত্তেজনার পারদ...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর