নিউইয়র্কের গভর্নর হবার দৌড় থেকে সরে দাঁড়ালেন ট্রাম্প ঘনিষ্ঠ স্টেফানিক

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম

মার্কিন প্রতিনিধি সভার প্রভাবশালী রিপাবলিকান নেতা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এলিস স্টেফানিক আচমকা রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে ৪১ বছর বয়সী এই নেতা জানান, পরিবারের সঙ্গে আরও সময় কাটাতে তিনি শুধুমাত্র নিউ ইয়র্কের গভর্নর পদের দৌড় থেকেই নয়, বরং সক্রিয় রাজনীতি থেকেই বিদায় নিচ্ছেন।

গত নভেম্বরেই নিউইয়র্কের বর্তমান ডেমোক্র্যাট গভর্নর ক্যাথি হচুলের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছিলেন স্টেফানিক। তবে, রিপাবলিকান দলের ভেতরেই তার প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হন নাসাউ কাউন্টির নির্বাহী ব্রুস ব্লেকম্যান, যিনি নিজেও ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

বিশ্লেষকদের মতে, ব্লেকম্যান সম্প্রতি ট্রাম্পের মার-এ-লাগো বাসভবনের এলাকা ফ্লোরিডায় ফক্স নিউজে প্রচারণামূলক বিজ্ঞাপন চালাতে শুরু করেন, যা স্টেফানিকের ওপর চাপ সৃষ্টি করে। দুই ঘনিষ্ঠ মিত্রের মধ্যে লড়াই নিয়ে স্বয়ং ট্রাম্পও কিছুটা অস্বস্তিতে ছিলেন। স্টেফানিক তার বিবৃতিতে জানান, একটি দীর্ঘস্থায়ী ও অপ্রয়োজনীয় প্রাইমারি নির্বাচনের সময় এবং সম্পদ নষ্ট করা যুক্তিসঙ্গত হবে না।

রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে স্টেফানিক তার ব্যক্তিগত জীবন ও মাতৃত্বকে প্রাধান্য দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লেখেন, কংগ্রেসে আমার দীর্ঘ সময়ে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাধি হলো 'মা'। আমি গভীরভাবে চিন্তা করেছি এবং বুঝেছি, আমার ছোট ছেলের নিরাপত্তা, বেড়ে ওঠা এবং সুখের দিকে এই মুহূর্তে নজর না দিলে আমি ভবিষ্যতে অনুশোচনা করব।

স্টেফানিকেরঘোষণাকে স্বাগত জানিয়েছেন ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি লিখেন, এলিস এক অসাধারণ প্রতিভা। সে যাই করুক না কেন, সে সফল হবে এবং আমি সব সময় তার সাথে আছি।

২০১৪ সালে মাত্র ৩০ বছর বয়সে সর্বকনিষ্ঠ নারী হিসেবে মার্কিন প্রতিনিধি সভায় নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন। প্রতিনিধি সভায় রিপাবলিকান কনফারেন্সের চেয়ার হিসেবে তিনি দলের চতুর্থ সর্বোচ্চ র‍্যাঙ্কিং সদস্য ছিলেন। ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প তাকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করে, কিন্তু প্রতিনিধি সভায় রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা কমে যাবার আশঙ্কায় পরে তার নাম প্রত্যাহার করা হয়।

২০১৬ সালের পর তিনি ট্রাম্পের কট্টর সমর্থক হয়ে ওঠেন। কলম্বিয়া ইউনিভার্সিটিসহ বিভিন্ন নামী শিক্ষা প্রতিষ্ঠানে ফিলিস্তিনপন্থী আন্দোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে তিনি জাতীয় রাজনীতিতে ব্যাপক আলোচনায় আসেন।

২০২৭ সালের জানুয়ারিতে তার বর্তমান মেয়াদ শেষ হলে দীর্ঘ ১২ বছরের ক্যাপিটল হিল জীবনের সমাপ্তি ঘটবে। নিউ ইয়র্কের রাজনৈতিক সমীকরণে স্টেফানিকের এই প্রস্থান রিপাবলিকান শিবিরের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে যখন রাজ্যটি ধীরে ধীরে ট্রাম্পের দিকে ঝুঁকছিল।

এআরএস
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাত নিরসনে তেহরানকে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য তিনি কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর