থমথমে তেহরান! ‘ট্রিগারে’ আঙুল ইরানের বিপ্লবী বাহিনীর

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম

ইরানে সাম্প্রতিক গণবিক্ষোভে হাজার হাজার মানুষের প্রাণহানির ক্ষত এখনো শুকায়নি। তেহরানের রাজপথে আপাতদৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে এলেও, জনমনে এখন এক গভীর অনিশ্চয়তা আর আতঙ্ক বিরাজ করছে। একদিকে ইরান সরকারের কঠোর হুংকার, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের হুমকি- এই দুই শক্তির জাঁতাকলে পিষ্ট হচ্ছে সাধারণ ইরানিরা।– খবর সিএনএন

কয়েক সপ্তাহ আগে ইরানে অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া বিক্ষোভে রক্তক্ষয়ী দমনের চিহ্ন এখনো মানুষের স্মৃতিতে তাজা। এর মাঝেই তেহরানের আকাশজুড়ে এখন যুদ্ধের কালো মেঘ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো ‘আর্মাডা’ বা রণতরি বহর এখন ইরানের দোরগোড়ায়। রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ এবং একঝাঁক ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ এখন তেহরানের লক্ষ্য সীমার মধ্যে অবস্থান করছে।

তেহরানের এঙ্গেল্যাব (বিপ্লব) চত্বরে ইরান সরকার এক বিশাল পোস্টার টাঙিয়েছে, যেখানে ধ্বংসপ্রাপ্ত একটি মার্কিন রণতরির ছবি দিয়ে ইংরেজিতে লেখা হয়েছে- বাতাস রোপণ করলে ঘূর্ণিঝড়ই কাটতে হবে। অন্য একটি পোস্টারে দেখা যাচ্ছে ২০১৬ সালে মার্কিন নৌবাহিনীর সদস্যদের আত্মসমর্পণের ছবি। এই পোস্টারগুলো মূলত বহিঃশত্রুর বিরুদ্ধে ইরানের হার না মানা মানসিকতা প্রদর্শনের হাতিয়ার।

রাজপথের সাধারণ ইরানিরা বুঝতে পারছেন না কার ওপর ভরসা করবেন। তরুণ তেহরানবাসী মাহসান সিএনএন’কে বলেন, আমার মনে হয় তারা সবাই সাধারণ মানুষের স্বার্থের বিরুদ্ধে একজোট। আমাদের জন্য ভালো কিছু হওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে মেহেদী আকবরী নামের এক বাসিন্দা মনে করেন, ট্রাম্প আসলে যুদ্ধ করবেন না, তিনি শুধু ভয় দেখাচ্ছেন বা ‘ব্লাফ’ দিচ্ছেন।

যুদ্ধের হুমকির চেয়েও বড় সংকট হয়ে দাঁড়িয়েছে ইরানের অর্থনীতি। মঙ্গলবার দেশটির মুদ্রা ‘রিয়াল’-এর মান রেকর্ড পরিমাণে নিচে নেমে গেছে। বর্তমানে ১ মার্কিন ডলারের বিপরীতে ১৫ লক্ষ রিয়াল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। এই মুদ্রাস্ফীতি ও বেকারত্ব সাধারণ মানুষের জীবনকে বিষিয়ে তুলেছে।

দীর্ঘদিন ইন্টারনেট বিচ্ছিন্ন থাকার পর সংযোগ পুনরায় চালু হওয়ায় মানুষ এখন জানতে পারছে বিক্ষোভে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র। আরশাম নামের এক তরুণ বলেন, পরিস্থিতি এত খারাপ ছিল যে দৈনন্দিন কাজের জন্য বের হওয়া দুষ্কর ছিল। ইন্টারনেট আসার পর আমরা জানতে পারছি আসলে কত মানুষ মারা গেছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তাদের আঙুল এখন ‘ট্রিগারে’। যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে তারা প্রস্তুত। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট আলোচনা বা হামলা- দুই পথই খোলা রেখেছেন বলে ইঙ্গিত দিচ্ছেন। তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার মিত্র দেশগুলো ট্রাম্পকে এই হামলা থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছে, কারণ যুদ্ধের আগুন ছড়িয়ে পড়লে পুরো অঞ্চলই ক্ষতিগ্রস্ত হবে।

তেহরানের এই থমথমে ভাব নির্দেশ করছে, ইরান এখন এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে অভ্যন্তরীণ ক্ষোভ আর অন্যদিকে আন্তর্জাতিক সামরিক চাপ- এই দ্বিমুখী সংকট থেকে উত্তরণের পথ সাধারণ মানুষের কাছে এখনো অজানা।

এআরএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর