বিশ্বজুড়ে ইউটিউব ব্যবহারে বিভ্রাট

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৪ এএম

বিশ্বের বৃহত্তম ভিডিও শেয়ারিং প্ল্যাটফম ইউটিউব মঙ্গলবার গভীর রাতে ব্যাপক বিভ্রাটের শিকার হয়েছে বলে জানা গেছে। যার ফলে সারা বিশ্বের লাখ লাখ ব্যবহারকারী সমস্যার সম্মুখীন হওয়ার কথা জানিয়েছেন। 

ইউটিউব কর্তৃপক্ষ জানায়, প্রযুক্তিগত ত্রুটির কারণে ইউটিউবের বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও প্রদর্শিত হচ্ছিল না (যার মধ্যে হোমপেজ, ইউটিউব অ্যাপ, ইউটিউব মিউজিক এবং ইউটিউব কিডস অকার্যকর হয়ে পড়ে)।

কর্তৃপক্ষ এক্স-এ এক বার্তায় জানিয়েছে, আমরা সমস্যাটি সম্পর্কে অবগত এবং আমাদের দল বিষয়টি খতিয়ে দেখছে এবং এটি ঠিক করার জন্য কাজ করছে।

এতে আরও বলা হয়েছে, হোমপেজটি ফিরে এসেছে, তবে আমরা এখনও সম্পূর্ণ সমাধানের জন্য কাজ করছি।

ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর জানিয়েছে যে, তাদের ব্যবহারকারীদের কাছ থেকে তিন লাখেরও বেশি সমস্যার প্রতিবেদন পাওয়া গেছে। তবে গ্রিনিচ মান সময় রাত প্রায় ০১:০০টার দিকে সর্বোচ্চ চেষ্টার পর সমস্যা কমতে শুরু করে।

গুগলের মালিকানাধীন ইউটিউব বিশ্বের বৃহত্তম ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম এবং বর্তমানে প্রতি মাসে ২.৫ বিলিয়নেরও বেশি ব্যবহারকারী সক্রিয়ভাবে সাইটটি ব্যবহার করেন।

আরবিএস
১৬ বছরের কম বয়সী শিশুদের ইউটিউব ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ‘শিকারি অ্যালগরিদম’ থেকে শিশুদের রক্ষা করতে তারা নতুন এক যুগান্তকারী সামাজিক যোগাযোগমাধ্যম আইন প্রয়োগের সিদ্ধান্ত...
ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক খববর প্রচারের অভিযোগে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ভারত থেকে দেখা যাচ্ছে না শোয়েব আকতারের ইউটিউব চ্যানেলও।
যুক্তরাষ্ট্রে সরকারি সংস্থায় ব্যবহৃত মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইস থেকে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধ করা হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) ৩০ দিনের মধ্যে অ্যাপটি সরানোর নির্দেশ দিয়েছে হোয়াইট...
নিরাপত্তার কারণ দেখিয়ে সরকারি ডিভাইসে চীনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধ ঘোষণা করেছে কানাডা। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে। খবর: এএফপি।কানাডিয়ান...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর