সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ করলো কানাডা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪৯ পিএম

নিরাপত্তার কারণ দেখিয়ে সরকারি ডিভাইসে চীনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধ ঘোষণা করেছে কানাডা। 

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে। খবর: এএফপি।

কানাডিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, ওই অ্যাপ গোপনীয়তা ও তথ্যের সুরক্ষার ক্ষেত্রে ‘অগ্রহণযোগ্য মাত্রায় ঝুঁকি তৈরি করছে।’ এ নিয়ে কানাডার প্রধান তথ্য কর্মকর্তার প্রতিবেদনের প্রেক্ষিতে এমন পদক্ষেপ নিয়েছে জাস্টিন ট্রুডোর সরকার।

এ সংক্রান্ত এক বিবৃতিতে জানানো হয়, সরকারের ইস্যু করা মোবাইল ও অন্যান্য ডিভাইস থেকে ‘টিকটক’ অ্যাপটি সরানো হবে। যদিও টিকটকের কারণে ওইসব ডিভাইসে তথ্য লিক হয়েছে, এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ দেখাতে পারেনি কানাডা সরকার।

এর আগে, চলতি মাসেই যুক্তরাষ্ট্রের অনুরোধে তাদের ডিভাইস থেকে চীনের এ জনপ্রিয় অ্যাপটি নিষিদ্ধ করে ইউরোপীয় কমিশন। 

এ প্রসঙ্গে টিকটকের একজন মুখপাত্র বলেন, ব্যবহারকারীদের তথ্য দেখার কোনও সুযোগ চীনা সরকারি কর্মকর্তাদের নেই। আর এই অ্যাপের যে চীনা সংস্করণটি রয়েছে, সেটা পুরো বিশ্ব থেকে আলাদা। কানাডার এমন সিদ্ধান্ত কৌতূহলী। কারণ নিরাপত্তা সম্পর্কিত কোনও উদ্যোগ না থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানের পরামর্শ ছাড়াই এমন পদক্ষেপ নিয়েছে তারা।

আরও পড়ুন: শীর্ষ ধনীর মুকুট পুনরুদ্ধার করলেন ইলন মাস্ক

এ নিয়ে কানাডা এবং চীনের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দেওয়ার শঙ্কা তৈরি হলো বলেও বিশ্লেষকরা মনে করছেন।


একাত্তর/জো

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
আকাশপথে যান্ত্রিক গোলযোগ, আর সেখান থেকে বাঁচতে গিয়ে সড়কে চলন্ত গাড়ির ওপর বিমানের জরুরি অবতরণ! কানাডার পশ্চিমাঞ্চলে ঘটে যাওয়া এমনই এক অলৌকিক অথচ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।...
কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার গুরুত্বপূর্ণ বাণিজ্য আলোচনা শেষ মুহূর্তে ব্যর্থ হওয়ায় উত্তর আমেরিকায় নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। শুক্রবার গভীর রাতে নির্ধারিত সময়সীমা অতিক্রমের আগেই ৫০ শতাংশ...
রাশিয়ার প্রতাপশালী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত নিরাপত্তা নাটকীয়ভাবে বৃদ্ধি করেছে। বিশেষ তরে ক্রেমলিনে গড়ে তোলা হয়েছে নিখুত নিরাপত্তা ব্যবস্থা। শীর্ষস্থানীয় রুশ সামরিক কর্মকর্তাদের...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর