মার্কিন অস্ত্র ভাণ্ডারে টান, ঠিকাদারদের কড়া বার্তা হোয়াইট হাউজের

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৬:০৫ পিএম

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্রের অস্ত্র সংকটের বিষয়টি সামনে এসেছে। এ পরিস্থিতিতে হোয়াইট হাউজের শীর্ষ সামরিক কর্মকর্তারা আগামী শুক্রবার জরুরি বৈঠক ডেকেছেন। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক হামলার পর অস্ত্র ও গোলাবারুদের উৎপাদন বাড়ানোর বিষয়টি নিয়ে বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।

রয়টার্সের বরাত দিয়ে ইরানভিত্তিক পার্সটুডে জানিয়েছে, মার্কিন অস্ত্র নির্মাণকারী ঠিকাদার কোম্পানিগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার কারণে অস্ত্রের মজুদ কমে আসায় ট্রাম্প প্রশাসন জরুরি উদ্যোগ হিসেবে এই বৈঠকের আয়োজন করছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হোয়াইট হাউজ অস্ত্র নির্মাণকারী কোম্পানিগুলোকে উৎপাদনের গতি বাড়ানোর জন্য কঠোর বার্তা দিয়েছে।

সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে অস্ত্রের ঘাটতি দ্রুত পূরণ করা সরকারের প্রধান অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ইরানে পরিচালিত সামরিক অভিযানে বিপুল পরিমাণ গোলাবারুদ ও উন্নত অস্ত্র ব্যবহারের ফলে যুক্তরাষ্ট্রকে দ্রুত তাদের অস্ত্রভাণ্ডার পুনর্গঠনের প্রয়োজনীয়তা অনুভব করতে হচ্ছে। এছাড়া ইরানের বিরুদ্ধে দীর্ঘ আগ্রসন চালানো সম্ভব হবে না যুক্তরাষ্ট্র-ইসরাইলের। 

এর আগে ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণ এবং গাজায় ইসরাইলের অভিযানের সময় যুক্তরাষ্ট্র বিলিয়ন ডলার মূল্যের আর্টিলারি ব্যবস্থা, গোলাবারুদ ও অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছিল। বিশ্লেষকদের মতে, ইরান সংঘাতে ব্যবহৃত দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্রের পরিমাণ ইউক্রেনে সরবরাহ করা অস্ত্রের তুলনায় অনেক বেশি।

আরবিএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর