ইরানের প্রেসিডেন্টের সঙ্গে নরেন্দ্র মোদীর ফোনালাপ

আপডেট : ২১ মার্চ ২০২৬, ০৬:০৫ পিএম

পশ্চিম এশিয়ায় শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বারোপ করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোনালাপে মোদী মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা এবং নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান।

শনিবার (২১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী মোদী এই আলোচনার বিস্তারিত তুলে ধরেন। 

তিনি জানান, কথোপকথনের শুরুতে তিনি প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে ঈদ ও নওরোজের শুভেচ্ছা জানিয়েছেন।

নরেন্দ্র মোদী বলেন, আমরা আশা প্রকাশ করেছি যে এই উৎসবের মরসুম পশ্চিম এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বয়ে আনবে। তবে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলার ঘটনা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড়ো হুমকি এবং এটি বিশ্বব্যাপী সাপ্লাই চেইনকে ব্যাহত করছে।

আলাপকালে ভারতের প্রধানমন্ত্রী নৌচলাচলের স্বাধীনতা রক্ষা এবং আন্তর্জাতিক নৌপথগুলো খোলা ও সুরক্ষিত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশ্ব বাণিজ্যের স্বার্থেই সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

এছাড়া ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষায় সহযোগিতার জন্য তেহরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোদী। তিনি বলেন, ইরানে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য ইরানের অব্যাহত সমর্থনের আমি প্রশংসা করি।

একাত্তর/এসি
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
দক্ষিণ ইরানের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। বুধবার ভোরের দিকে চালানো এই বর্বর হামলায় এক শিশুসহ অন্তত...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর