ট্রাম্পের ইরানি বন্দর অবরোধে যোগ দিচ্ছে না ন্যাটো

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১১:২১ পিএম

ইরানি বন্দরগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত অবরোধের পরিকল্পনায় শামিল হতে অস্বীকৃতি জানিয়েছে ন্যাটো মিত্ররা। ব্রিটেন ও ফ্রান্সসহ জোটের প্রধান দেশগুলো স্পষ্ট করেছে, তারা এই মুহূর্তে সরাসরি কোনো সংঘাত বা অবরোধে জড়াবে না। মিত্রদের এমন অবস্থানে ক্ষুব্ধ ট্রাম্প সামরিক জোটটি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন বলে জানা গেছে। খবর রয়টার্সের।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা এই অবরোধ সমর্থন করছি না। চাপ যাই হোক না কেন, আমার সিদ্ধান্ত খুব স্পষ্ট—আমরা এই যুদ্ধে জড়াবো না।

একই সুর শোনা গেছে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর কণ্ঠেও। তিনি সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, সংঘাত শেষ হওয়ার পর হরমুজ প্রণালীতে নৌচলাচল পুনরুদ্ধারের লক্ষ্যে তারা একটি বহুজাতিক মিশন গঠনের পরিকল্পনা করছেন। তবে এটি কোনো আক্রমণাত্মক মিশন হবে না।

ইরানের সঙ্গে ছয় সপ্তাহের সংঘাত নিরসনে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সোমবার থেকে শুরু হওয়া অবরোধের কাছাকাছি আসা যেকোনো ইরানি জাহাজকে মার্কিন সামরিক বাহিনী ধ্বংস করে দেবে। রোববার ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে ট্রাম্প দাবি করেন, অবরোধটি শিগগিরই শুরু হবে এবং অন্য দেশও এতে জড়িত থাকবে।

তবে মার্কিন সামরিক বাহিনী পরে স্পষ্ট করেছে যে, এই অবরোধ শুধুমাত্র ইরানি বন্দরে আসা-যাওয়াকারী জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য হবে। 

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান মূলত নিজেদের জাহাজ ছাড়া অন্য সব জাহাজের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ করে রেখেছে।

ন্যাটো মিত্রদের এই অস্বীকৃতি ট্রাম্পের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। বেশ কয়েকটি দেশ ইরানের ওপর হামলার জন্য মার্কিন সামরিক বিমানকে তাদের আকাশসীমা ব্যবহারে বাধা দেওয়ার পর ট্রাম্প জোট থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন। এমনকি ইউরোপ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টিও এখন হোয়াইট হাউসের বিবেচনায় রয়েছে।

ন্যাটো মহাসচিব মার্ক রুটে সদস্য দেশগুলোকে ট্রাম্পের চাওয়া অনুযায়ী প্রণালী সুরক্ষায় সুনির্দিষ্ট প্রতিশ্রুতির কথা বললেও দেশগুলো শর্ত জুড়ে দিয়েছে। তাদের মতে, স্থায়ীভাবে সংঘাতের অবসান হলেই কেবল তারা কোনো মিশনে যোগ দিতে পারে।

ফ্রান্স ও ব্রিটেনসহ প্রায় ৩০টি দেশ মিলে একটি স্বতন্ত্র বহুজাতিক মিশন গঠনের লক্ষ্যে আগামী বৃহস্পতিবার প্যারিস বা লন্ডনে বৈঠকে বসতে পারে। ফরাসি কূটনৈতিক সূত্রের মতে, এই মিশনে ভারত, গ্রিস, স্পেন, ইতালি ও সুইডেনের মতো দেশগুলো থাকতে পারে। তবে এই মিশনটি কোনো পক্ষ না নিয়ে কেবল ট্যাংকারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার কাজ করবে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের আহবান জানিয়েছেন। তিনি আগামী জুলাইয়ে আঙ্কারায় অনুষ্ঠেয় সম্মেলনে ট্রাম্পের সঙ্গে ন্যাটোর সম্পর্ক নতুন করে শুরু করার ওপর জোর দিয়েছেন।

সব মিলিয়ে হরমুজ প্রণালী ঘিরে একদিকে ট্রাম্পের অবরোধের হুঁশিয়ারি, অন্যদিকে মিত্র দেশগুলোর দূরত্ব বজায় রাখার নীতি বিশ্ব রাজনীতিতে এক নতুন অস্থিরতার জন্ম দিয়েছে।

একাত্তর/এসি
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর