ট্রাম্প হোয়াইট হাউসে থাকাকালীন বাইরে গোলাগুলি, নিহত এক

আপডেট : ২৪ মে ২০২৬, ১১:৩৫ এএম

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের বাইরে সিক্রেট সার্ভিস এজেন্টদের সঙ্গে গোলাগুলিতে এক সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছেন। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ২১ বছর বয়সী ওই যুবকের নাম নাসির বেস্ট। এই ঘটনায় একজন পথচারীও আহত হয়েছেন। ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরেই অবস্থান করছিলেন। খবর বিবিসির।

স্থানীয় সময় শনিবার (২৩ মে) সন্ধ্যা ছয়টার কিছু আগে হোয়াইট হাউসের বাইরে আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস বিল্ডিংয়ের কাছে ১৭তম স্ট্রিট এবং পেনসিলভানিয়া অ্যাভিনিউ এনডব্লিউ-তে এই গুলির ঘটনা ঘটে।

আইন প্রয়োগকারী সংস্থার সূত্র জানিয়েছে, নাসির বেস্ট নামের ওই যুবক নিজের ব্যাগ থেকে একটি রিভলভার বের করে হোয়াইট হাউসের বাইরে আচমকা গুলি ছুড়তে শুরু করেন। এ সময় সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা তাৎক্ষণিক পাল্টা গুলি চালালে তিনি গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এই হামলায় সিক্রেট সার্ভিসের কোনো কর্মকর্তা আহত হননি।

মার্কিন গণমাধ্যম সিবিএস জানিয়েছে, নিহত নাসির বেস্ট সিক্রেট সার্ভিস ও মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের কাছে আগে থেকেই পরিচিত ছিলেন। তার মানসিক স্বাস্থ্য সমস্যার কথা নথিভুক্ত ছিলো। এর আগে ২০২৫ সালের জুলাই মাসেও তিনি হোয়াইট হাউসে প্রবেশের চেষ্টা করে সিক্রেট সার্ভিসের হাতে গ্রেপ্তার হয়েছিলেন এবং পরবর্তীতে একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্রেও সময় কাটান। গত ১৮ মাস ধরে তিনি ওয়াশিংটন ডিসিতে বসবাস করছিলেন।

গুলির শব্দ শোনার পর হোয়াইট হাউসের ভেতরে থাকা সাংবাদিকদের দ্রুত প্রেস ব্রিফিং রুমে নিয়ে যাওয়া হয় এবং প্রায় ৩০ মিনিট সেখানে আটকে রাখা হয়। এবিসি-র সিনিয়র হোয়াইট হাউস করেসপন্ডেন্ট সেলিনা ওয়াং এবং সিবিএস নিউজের রিপোর্টার অ্যারন নাভারো মাঠের ঠিক বাইরে থেকে মুহুর্মুহু গুলির শব্দ শোনার ও আত্মরক্ষার জন্য দ্রুত নিরাপদ আশ্রয়ে ছুটে যাওয়ার অভিজ্ঞতা জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বন্দুকধারীকে দমনে সিক্রেট সার্ভিসের দ্রুত ও পেশাদার পদক্ষেপের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ওই বন্দুকধারীর একটি হিংসাত্মক অতীত ছিলো। ট্রাম্প উল্লেখ করেন, হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে বন্দুকধারীর গুলি চালানোর ঘটনার ঠিক এক মাস পরেই এই ঘটনাটি ঘটলো।

একাত্তর/এসি
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর