বিদায় কমলা ভাসিন!

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৭:২২ পিএম

চলে গেলেন উপমহাদেশের নারী আন্দোলনের অন্যতম পুরোধা কমলা ভাসিন। শেষ হলো ভারতীয় নারী অধিকার আন্দোলনের এক উজ্জ্বল প্রজন্মের গল্প। ৭৫ বছর বয়সী এই কবি ও গবেষক বেশ কিছুদিন ধরেই অসুখে ভুগছিলেন। শুক্রবার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

শনিবার (২৫ সেপ্টেম্বর) ভারতীয় সময় রাতে পৌনে ৩টার দিকে তিনি মারা যান। তার মৃত্যুতে ভারতীয় নারী আন্দোলনের অপূরণীয় ক্ষতি হলো।

ভারতের আরেক সমাজকর্মী কবিতা শ্রীবাস্তব এক টুইট বার্তায় এ খবর নিশ্চিত লেখেন, "আমাদের প্রিয় বন্ধু কমলা ভাসিন ২৫ সেপ্টেম্বর ভোর তিনটের সময় আমাদের ছেড়ে চলে গিয়েছেন। ভারতীয় নারী আন্দোলনের ক্ষেত্রে, তথা গোটা দক্ষিণ এশিয়ার ক্ষেত্রেই এটা একটা বিরাট ধাক্কা। যতই প্রতিকূলতা আসুক তার বিরুদ্ধে কমলা লড়ে গিয়েছেন। আমাদের হৃদয়ে কমলা থাকবেন।"

সত্তরের দশক থেকেই দক্ষিণ এশিয়ার নারীদের অধিকার ও দাবিদাওয়ার আন্দোলন নিয়ে সোচ্চার ছিলেন কমলা। ২০০২ সালে তিনি 'সঙ্গত' নামের একটি ফেমিনিস্ট নেটওয়ার্ক তৈরি করেন। এই নেটওয়ার্কের মাধ্যমে কমলা প্রান্তিক আদিবাসী মহিলাদের প্রশিক্ষিত করার কাজ করতেন। এর পাশাপাশি লিঙ্গ তত্ত্ব, সমতা, মানবাধিকার, পুরুষতন্ত্র নিয়ে লেখা কমলার বইগুলি অন্তত ৩০ টি ভাষায় অনূদিত হয়েছে।

কাজের সুবাদে তিনি বাংলাদেশেও এসেছেন একাধিকবার। অনুপ্রাণিত করেছেন এদেশের নারী আন্দোলনকর্মীদের। 

১৯৪৬ সালের ২৪ এপ্রিল ভারতের রাজস্থানে জন্মগ্রহণ করেন কমলা। রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করে কমলা চলে গিয়েছিলেন পশ্চিম জার্মানির মুনস্টার বিশ্ববিদ্যালয়ে। জার্মানির ফাউন্ডেশন ফর ডেভলপমেন্ট ওরিয়েন্টেশন কেন্দ্রে বেশ কিছুদিন কাজ করে ভারতে ফিরে যান। লিঙ্গ সমতা, মানবাধিকার, রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠার জন্য খুব কম বয়সেই কলম ধরেন তিনি। তার শক্তিশালী লেখনী সাহস জুগিয়েছে নিপীড়িত নারীদের মনে। 

আরও পড়ুন: দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত তিন

গ্রামাঞ্চলে বেড়ে ওঠা কমলা খুব সহজেই প্রান্তিক মহিলাদের সমস্যার কথা বুঝতেন। জীবনটা তিনি কাটান ভারতের প্রান্তিক মহিলাদের হিতার্থে, নারীদের সমানাধিকারের কথা বলে।

বিজ্ঞাপনী পণ্যতে নারীদের যেভাবে উপস্থাপন করা হয় সেই অন্যায়ের বিরুদ্ধে সর্বদা মুখ খুলেছেন কমলা। 


একাত্তর/আরবিএস  

ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে রোববার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন 'তামিলগা ভেট্টি কাজাগাম' (টিভিকে) প্রধান থালাপাতি বিজয়। শপথ গ্রহণের পরপরই জনকল্যাণমূলক...
উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবার অদ্ভুত সব কাণ্ডকারখানা বিশ্বজুড়ে নতুন কোনো বিষয় নয়, তবে এবার তিনি যা করলেন তা শুধুই বিস্ময়কর বললেও কম হবে। তুরস্কের কাছে এক বিলিয়ন ডলার দাবি করার...
জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর