তুরস্কের কাছে বিলিয়ন ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পিএম

উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবার অদ্ভুত সব কাণ্ডকারখানা বিশ্বজুড়ে নতুন কোনো বিষয় নয়, তবে এবার তিনি যা করলেন তা শুধুই বিস্ময়কর বললেও কম হবে। তুরস্কের কাছে এক বিলিয়ন ডলার দাবি করার পাশাপাশি, সে দেশের সবচাইতে সুন্দরী নারীকে নিজের স্ত্রী হিসেবে পাওয়ার আবদার করেছেন উগান্ডার এই জেনারেল। শুধু আবদার করেই ক্ষান্ত হননি, ৩০ দিনের আল্টিমেটাম দিয়ে হুমকি দিয়েছেন,  তুরস্ক এই দাবি না মানলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবেন তিনি।

উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির ছেলে এবং দেশটির সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা আবারও খবরের শিরোনামে। এবার তাঁর নিশানায় তুরস্ক। গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একের পর এক পোস্টে তিনি তুরস্কের বিরুদ্ধে এক হাত নিয়েছেন। তাঁর দাবি, সোমালিয়ায় গত দুই দশক ধরে উগান্ডার সেনারা জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের বিরুদ্ধে লড়াই করে নিরাপত্তা নিশ্চিত করছে, অথচ সেই সুযোগে তুরস্ক সেখানে পরিকাঠামো নির্মাণ, বিমানবন্দর ও বন্দর চালিয়ে বিপুল মুনাফা লুটছে।


জেনারেল মুহুজির দাবি, সোমালিয়ায় উগান্ডার এই ত্যাগের বিনিময়ে তুরস্ককে এক বিলিয়ন ডলার ‘নিরাপত্তা লভ্যাংশ’ দিতে হবে। তবে, আসল টুইস্ট ছিল তাঁর পরের পোস্টে। তিনি লিখেছেন, এক বিলিয়ন ডলারের পাশাপাশি তুরস্কের সবচাইতে সুন্দরী নারীকেও আমার স্ত্রী হিসেবে দিতে হবে!

বিস্ময়কর ব্যাপার হলো, এই অদ্ভুত দাবি না মানলে তিনি কাম্পালায় অবস্থিত তুর্কি দূতাবাস বন্ধ করে দেওয়া এবং উগান্ডার আকাশসীমায় টার্কিশ এয়ারলাইন্সের উড্ডয়ন নিষিদ্ধ করার হুমকি দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তুরস্কের জন্য এটি একটি সহজ ডিল, হয় টাকা ও সুন্দরী নারী দাও, নয়তো সম্পর্ক শেষ। এমনকি তিনি উগান্ডার নাগরিকদের নিরাপত্তার স্বার্থে তুরস্কে ভ্রমণ এড়িয়ে চলারও পরামর্শ দিয়েছেন।


নারীদের নিয়ে এমন কুরুচিপূর্ণ ও বিতর্কিত মন্তব্য মুহুজির জন্য নতুন কিছু নয়। ২০২২ সালে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন। সেই সময় তিনি মেলোনির বিনিময়ে ইতালিকে ১০০টি বিশেষ জাতের ‘আঙ্কোল’ গরু দেওয়ার প্রস্তাব দেন। তিনি হুমকি দিয়েছিলেন, রোমানরা যদি তাঁর গরু গ্রহণ না করে, তবে তিনি কয়েক দিনের মধ্যে রোম দখল করে নেবেন। সেই ঘটনার পর তাঁর বাবা প্রেসিডেন্ট মুসেভেনিকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হয়েছিল।

মুহুজির খামখেয়ালিপনার তালিকা বেশ দীর্ঘ। এর আগে তিনি প্রতিবেশী দেশ কেনিয়া দখল করার হুমকি দিয়ে বলেছিলেন, তাঁর এবং তাঁর সেনাবাহিনীর নাইরোবি দখল করতে মাত্র দুই সপ্তাহ সময় লাগবে। সেই ঘটনায় তাঁকে সাময়িকভাবে বরখাস্তও করা হয়েছিল। তবে এবার তুরস্কের পাশাপাশি তিনি ইসরাইলকে খুশি করার চেষ্টাও করেছেন। তিনি জানিয়েছেন, যিশু খ্রিস্টের পবিত্র ভূমি রক্ষার জন্য তিনি এক লক্ষ উগান্ডান সেনা ইসরাইলে মোতায়েন করতে প্রস্তুত।


এখন পর্যন্ত তুরস্ক বা সোমালিয়া এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। উগান্ডা সরকারও স্পষ্ট করেনি যে, এটি তাদের রাষ্ট্রীয় অবস্থান নাকি জেনারেল মুহুজির ব্যক্তিগত কোনো পাগলামি। তবে বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে উগান্ডার ক্ষমতার মসনদে বসার স্বপ্ন দেখা এই জেনারেলের এমন কর্মকাণ্ড আন্তর্জাতিক কূটনীতিতে উগান্ডার ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করছে।

উগান্ডার সেনাপ্রধানের এই দাবি যতটা না রাজনৈতিক, তার চেয়ে বেশি কৌতুকপূর্ণ ও বিতর্কিত। বিলিয়ন ডলার আর সুন্দরী স্ত্রীর এই ‘প্যাকেজ ডিল’ আন্তর্জাতিক মহলে হাস্যরসের খোরাক জোগালেও, এর নেপথ্যে থাকা কূটনৈতিক হুমকির বিষয়টি উড়িয়ে দেওয়ার মতো নয়। এখন দেখার বিষয়, ৩০ দিন পর আঙ্কারা তাঁর এই আবদার মেটায় নাকি উগান্ডার এই ‘বিগ বস’ সত্যিই তুরস্কের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দেন।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

এআরএস
ইয়েমেনি হুথিদের লাগাতার হামলায় যুদ্ধের মাঠে পিছু হঠতে শুরু করেছে সৌদি বাহিনী। এমন পরিস্থিতিতে সৌদি আরবের পাশে দাঁড়ানোর উপায় ঠিক করতে জরুরি বৈঠকে বসছেন সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সামরিক প্রধানরা।
ভারতের দীর্ঘদিনের দাবির পথ ধরে এবার জাতিসংঘের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) আমূল সংস্কার এবং পাঁচ স্থায়ী সদস্যের বিতর্কিত ‘ভিটো’ ক্ষমতা পুরোপুরি বাতিলের জোরালো...
তুরস্কের পশ্চিমাঞ্চলের এক বিদ্যালয়ের বাইরে এক কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে কমপক্ষে ১১ জন শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ফরাসি বার্তা সংস্থা- এএফপির তথ্যে মতে, মঙ্গলবার...
তুরস্কে রোববারের এক ঝটিকা অভিযানে সমকামীদের বার, নাইটক্লাব এবং এলজিবিটিকিউ অধিকারকর্মীদের আস্তানায় হানা দিয়ে কমপক্ষে ৬০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর