জি-২০ সম্মেলনে আসছেন না শি, হতাশ বাইডেন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৬ এএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের রাজধানী নয়াদিল্লিতে হতে যাওয়া জি-২০ শীর্ষ সম্মেলন এড়িয়ে যাওয়ার পরিকল্পনা করছেন, এমন খবরে তিনি হতাশ হয়েছেন।  

রোববার যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের রেহোবোথ বিচে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাইডেন বলেন, 'আমি হতাশ, কিন্তু আমি তাকে দেখতে যাচ্ছি।'  

যদিও চীনের প্রেসিডেন্টের সাথে পরবর্তীতে কোথায় দেখা করতে পারেন সে বিষয়ে কোনো মন্তব্য করেননি বাইডেন। 

আসছে নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে 'এপিইসি' সম্মেলন অনুষ্ঠিত হবে, সেখানেই আলোচনায় বসার সুযোগ থাকছে এ দুই রাষ্ট্রপ্রধানের। খবর এনডিটিভি'র।   

এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও জি-২০ সম্মেলনে যোগ না দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ বছর জি-২০ সম্মেলনে চীনের প্রতিনিধিত্ব করবেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। তবে ভারত ও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্ররা এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি।

এদিকে কিয়োডোর এক প্রতিবেদনে বলা হয়েছে, লি ৫-৭ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতাদের শীর্ষ সম্মেলনেও চীনের প্রতিনিধিত্ব করতে পারেন।

এর আগে সংশ্লিষ্টরা ধারণা করছিলেন, চীন-যুক্তরাষ্ট্র দুই পরাশক্তির মধ্যে চলমান বাণিজ্য এবং ভূ-রাজনৈতিক উত্তেজনা নিয়ে জি-২০ সম্মেলনে আলোচনায় বসতে পারেন শি-বাইডেন। 

সবশেষ গত নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক করেছিলেন এ দুই নেতা। 

সম্প্রতি চীন নতুন একটি মানচিত্র প্রকাশ করেছে। যেখানে ভারতের অরুণাচল প্রদেশ ও দুই দেশের মধ্যে অবস্থিত বিতর্কিত 'আকসাই চিন' অঞ্চলকে নিজেদের অংশ বলে দাবি করে বেইজিং। এর তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। এরপরই শি এর জি-২০ শীর্ষ সম্মেলন এড়িয়ে যাওয়ার বিষয়টি সামনে আসে।

এবারের জি-২০ সম্মেলনের সভাপতিত্ব করছে ভারত। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে মূল সম্মেলন। 

সম্মেলনে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্টের পাশাপাশি ভারতে যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 

আরবিএস  
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর ফরাসি টিভি চ্যানেল এম সিক্সে মুখ খুলেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে দলের জঘন্য পারফরম্যান্স নিয়ে ক্ষোভ উগড়ে দেয়ার পাশাপাশি...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫১ জন।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর