ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন জেলেনস্কি

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪০ এএম

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভকে বরখাস্ত এবং তার জায়গায় দেশটির বেসরকারীকরণ তহবিলের প্রধান রুস্তেম উমেরভকে স্থলাভিষিক্ত করার সিদ্ধেন্ত নিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।    

সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রোববার রাতে জাতির উদ্দেশে দেয়া এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগ সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। 

ওলেক্সি রেজনিকভকে ২০২১ সালের নভেম্বরে প্রতিরক্ষামন্ত্রী হিসাবে মনোনীত করা হয়েছিল। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে কয়েক বিলিয়ন ডলারের পশ্চিমা সামরিক সহায়তা এসেছে তার মাধ্যমে। এক্ষেত্রে তিনি সফলও হয়েছেন। তবে তার মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠেছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

ভাষণে জেলেনস্কি বলেন, আমি ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। ওলেক্সি রেজনিকভ ৫৫০ দিনেরও বেশি দিন ধরে চলা যুদ্ধের সঙ্গেই ছিলেন।  

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি সামগ্রিকভাবে সেনাবাহিনী ও সমাজ উভয়ের সমন্বয় বাড়াতে মন্ত্রণালয়ের জন্য নতুন পন্থা ও বিন্যাসের প্রয়োজন। 

প্রতিরক্ষামন্ত্রী পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই দেশটির সংসদের অনুমোদন লাগবে। 

জেলেনস্কি জানান, সংসদ নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে রুস্তম উমেরভকে অনুমোদন দিবে বলে তিনি আশা করেন। 

৪১ বছর বয়সী উমেরভ একজন প্রাক্তন আইন প্রণেতা। যিনি একজন ক্রিমিয়ান তাতার। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ইউক্রেনের রাষ্ট্রীয় তহবিলের নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। কৃষ্ণ সাগর শস্য চুক্তি নিয়ে যুদ্ধকালীন আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।

আরবিএস  
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর