কয়েক ঘণ্টা বিদ্যুৎহীন গোটা ইকুয়েডর

আপডেট : ২০ জুন ২০২৪, ০৫:৩৮ পিএম

বুধবার কয়েক ঘণ্টার বেশি সময় ধরে দেশজুড়ে ব্ল্যাক আউটের মুখোমুখি হয় ইকুয়েডর। রাজধানী কুইটোসহ অনেকগুলো বড় শহরে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে মেট্রো পরিবহণ, সড়ক ট্র্যাফিকের ব্যবস্থাপনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো বিকল হয়ে পড়ে।

স্থানীয় সময় বিকাল তিনটার পর হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় ঘটে ইকুয়েডরে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ পরিচালিত পাতাল রেলও আকস্মিকভাবে বন্ধ হয়ে যায়।

রাজধানী কুইটোর পাতাল রেলেই আটকা পড়ে শত শত লোক। অন্ধকার মেট্রো টানেলে পায়ে হেঁটে বের হতে ভোগান্তিতে পড়তে হয় তাদের।

গোটা দেশের ৯৫ ভাগ পরিষেবা চালু করতে অন্তত তিন ঘণ্টা সময় অপেক্ষা করতে হয় ইকুয়েডরকে।

রাজধানী কুইটোতে প্রায় ত্রিশ লাখের বসবাস। বিদ্যুৎ বিপর্যয়ের ফলে শহরের নিরাপত্তা নিশ্চিত করতে মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করে সরকার। রাতে যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস হয়, সব বাতিল ঘোষণা করে কুইটোর শহর কর্তৃপক্ষ। প্রায় এক ঘণ্টা পর রাজধানীর কয়েকটি স্থানে ধীরে ধীরে বিদ্যুৎ ফিরতে শুরু করে।

ইকুয়েডরের জ্বালানিমন্ত্রী রবার্তু লুক জানান, ‘জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে ফলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সারাদেশে।’

গত এপ্রিল মাসেও জাতীয় গ্রিডে বিপর্যয়ের শিকার হয় ইকুয়েডর। দেশটির ৯৫ ভাগেরও বেশি বিদ্যুৎ আসে জলবিদ্যুৎ কেন্দ্র থেকে। প্রাকৃতিক খরার কারণে জলবিদ্যুতের জলাধারগুলো শুকিয়ে যায় তখন। ওই সময় একটানা ১৩ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকতে হয়েছিল ইকুয়েডরকে।

 

একাত্তর/জো
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ এবং তীব্র জ্বালানি সংকটের মধ্যে থাকা কিউবায় নতুন করে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। শুক্রবার সংঘটিত এই ব্ল্যাকআউটের ফলে দেশজুড়ে চরম বিদ্যুৎহীন পরিস্থিতির সৃষ্টি হয়,...
ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে একটি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।  
দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি কারাগারে রক্তক্ষয়ী দাঙ্গায় অন্তত ৩১ জন কারাবন্দী নিহত হয়েছেন। এরমধ্যে সশস্ত্র দাঙ্গায় চারজন এবং শ্বাসরোধে কমপক্ষে আরও ২৭ জনের মৃত্যু হয়। এছাড়াও গুরুতর আহত হয়েছেন...
ইকুয়েডরের একটি পানশালায় বন্দুকধারীদের গুলিতে ১৭ জন নিহত হয়েছেন। হামলায় আরও অন্তত ১৪ জন আহত হয়েছেন।
ঢাকা–সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের কাজ আগামী দুই মাসের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন রেলপথ ও সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলম। একই সঙ্গে স্থবির হয়ে থাকা এই প্রকল্পের...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে ও এর উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৯ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৪১ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩৮টি শিশু। 
মানিকগঞ্জে বসতঘরের ভেতর থেকে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের দেড় বছর বয়সী শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শিরোনামে জারি করা এই আদেশে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর