ফেসবুক-ইনস্টাগ্রামে ট্রাম্পের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১২:৪১ এএম

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। শুক্রবার এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছে মেটা।

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন এলাকা ক্যাপিটল হিলে ২০২১ সালের জানুয়ারি মাসে ভাঙচুরে উসকানি দেওয়ার অভিযোগে ট্রাম্পের অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা দিয়েছিল প্রতিষ্ঠানটি। খবর এএফপি’র।

এএফপির খবরে বলা হয়েছে, মেটা নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় ট্রাম্প এবং তার সমর্থকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। 

২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল হিলে ভাঙচুর চালানোর একদিন পর ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। সেসময় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংসতায় জড়িত ব্যক্তিদের প্রশংসা করেছিলেন। 

পরবর্তীতে ২০২৩ সালে ফেব্রুয়ারি মাসে মেটা ট্রাম্পের অ্যাকাউন্ট আবারও সক্রিয় করে তবে তাতে নিষেধাজ্ঞা বহাল ছিলো। অবশেষে সেই নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হলো।

মেটা এক ব্লগ পোস্টে বলেছে, ‘রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে আমাদের দায় মূল্যায়ন করার ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে, আমেরিকার জনগণ তাদের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনীতদের বক্তব্য জানার অধিকার রাখেন।’

ওই পোস্টে আরও বলা হয়, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীরাও বাকি সকল ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মতো একই কমিউনিটি স্ট্যান্ডার্ডের অধীন থাকবেন।’

 

একাত্তর/জো
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাত নিরসনে তেহরানকে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য তিনি কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর