গোপনে ব্রাজিল ছেড়ে মিয়ামিতে ফ্লাভিও বোলসোনারো!

আর্জেন্টিনা হয়ে দেশত্যাগ

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৭ পিএম

ব্রাজিলের সুপ্রিম কোর্টের পাসপোর্টে নিষেধাজ্ঞা ও তা সমর্পণের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্বপরিবারে গোপনে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে পৌঁছেছেন পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী তথা সিনেটর ফ্লাভিও বোলসোনারো। বুধবার এক গোপন অভিযানের মধ্য দিয়ে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে মিয়ামি-ওপা লোকা এক্সিকিউটিভ বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্র সরকার তাঁদের প্রবেশ ভিসা মঞ্জুর করার প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।

ব্রাজিলীয় সিনেটর ফ্লাভিও বোলসোনারোকে বহনকারী বলে ধারণা করা একটি বিমান ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামির কাছে ওপা লকা এক্সিকিউটিভ বিমানবন্দরে অবতরণ করে।   ছবি: সংগৃহীত
সম্প্রতি অনুষ্ঠিত ব্রাজিলের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভার কাছে পরাজিত হন কট্টর ডানপন্থী সিনেটর ফ্লাভিও বোলসোনারো। হারের পর তাঁর বিরুদ্ধে চলতে থাকা অবৈধ অর্থ পাচার সংক্রান্ত মামলার তদন্তের জের ধরে সুপ্রিম কোর্ট তাঁর পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়। তবে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার কথা বললেও সেই নির্দেশ অমান্য করে নাটকীয়ভাবে লাতিন আমেরিকার দুই দেশ পার হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন তিনি।

২৮ অক্টোবর, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামির কাছে ওপা-লকা এক্সিকিউটিভ বিমানবন্দরে পৌঁছানোর পর ব্রাজিলীয় সিনেটর ফ্লাভিও বিমান থেকে নেমে আসছেন।   ছবি: সংগৃহীত
সংবাদসংস্থা রয়টার্সের ধারণ করা ভিডিও চিত্রে একটি গুলফস্ট্রিম জি-৪০০ প্রাইভেট জেট থেকে পরিবারসহ বলসোনারোকে নামতে দেখা যায়। তদন্ত প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে তারা প্রথমে উত্তর আর্জেন্টিনা সীমান্ত অতিক্রম করেন। সেখান থেকে একটি প্রাইভেট জেটে চড়ে ইকুয়েডরের গুয়ায়াকিল শহরে বিরতি নিয়ে সরাসরি মিয়ামির উদ্দেশ্যে উড়াল দেন।

এই কূটনৈতিক দৌড়ঝাঁপ নিয়ে আর্জেন্টিনা বা ইকুয়েডর সরকার এবং প্রাইভেট জেট পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘বাইরেস ফ্লাই’ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামির কাছে ওপা-লকা এক্সিকিউটিভ এয়ারপোর্টে ব্রাজিলীয় সিনেটর ফ্লাভিও বোলসোনারোর আগমনের পর, ছাতার আড়ালে একদল মানুষকে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন স্থাপনা থেকে বেরিয়ে আসতে দেখা যায়।   ছবি: সংগৃহীত
বোলসোনারোর এই আকস্মিক আমেরিকা যাত্রা দুই মহাদেশের সর্ববৃহৎ দুটি গণতান্ত্রিক দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়িয়ে দিয়েছে। প্রেসিডেন্ট লুলা অভিযোগ করেছেন, বোলসোনারো পরিবারকে পুনরায় ক্ষমতায় আনতে তাদের সঙ্গে গোপন আঁতাত করেছে ওয়াশিংটন। যদিও এই খবর রটার আগেই যুক্তরাষ্ট্র তাকে ভিসা দেয়ার সিদ্ধান্ত নিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, বোলসোনারোর যুক্তরাষ্ট্রে আসার বিষয়ে তাঁর পূর্ণ সমর্থন রয়েছে। ট্রাম্প এর আগেও দাবি করেছিলেন, বোলসোনারোর পরিবার ব্রাজিলে বিচার বিভাগীয় পীড়নের শিকার।

২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামির কাছে ওপা-লকা এক্সিকিউটিভ এয়ারপোর্টে পৌঁছানোর পর, ব্রাজিলীয় সিনেটর ফ্লাভিও বোলসোনারোকে বহনকারী একটি যানবাহন ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন কেন্দ্র থেকে বেরিয়ে যাচ্ছে।   ছবি: সংগৃহীত
উল্লেখ্য, ২০২২ সালের নির্বাচনে লুলার কাছে হেরে ফ্লাভিও বলসোনারোর বাবা, সাবেক প্রেসিডেন্ট হাভিয়ের বলসোনারোও একইভাবে বিচার এড়িয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। পরবর্তীতে তিনি দেশে ফিরলে অভ্যুত্থানের চক্রান্তে যুক্ত থাকার দায়ে তাঁকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আগামী ফেব্রুয়ারিতে সিনেটর হিসেবে মেয়াদ শেষ হলে ফ্লাভিও বোলসোনারোর আইনি সুরক্ষাও (ইমিউনিটি) উঠে যাবে। যদিও গত সোমবারই তিনি দাবি করেছিলেন, আমার দেশ ছাড়ার কোনো পরিকল্পনা নেই, আমি আমার পাসপোর্ট জমা দিয়ে আইনের মাধ্যমেই লড়াই করব। তবে সেই মন্তব্যের ৪৮ ঘণ্টার মধ্যেই গোপনে দেশ ছাড়ার ঘটনায় লাতিন আমেরিকার রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স



তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
ব্রাজিলের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত কট্টর ডানপন্থি প্রার্থী ও সেনেটর ফ্ল্যাভিও বোলসোনারো পাসপোর্ট জমা দেয়ার আদালতের আদেশ অমান্য করে গোপনে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। সুপ্রিম কোর্ট তাঁর...
ব্রাজিলের বহুল আলোচিত প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভার কাছে পরাজয়ের পরপরই দেশ ছেড়ে পালিয়েছেন ডানপন্থী সিনেটর ফ্লাভিও বোলসোনারো।
ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনে বামপন্থী প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভার ঐতিহাসিক জয়ের পর এখনও পর্যন্ত সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, রাজনৈতিক...
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক চতুর্থ মেয়াদের জয় নিশ্চিত করেছেন বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। তবে, রোববার অনুষ্ঠিত এই দ্বিতীয় ধাপের নির্বাচনের চরম...
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে ছয়টি দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি দুটি প্রকল্পে প্রায় ২৯৫.৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঢাকাসহ সারা দেশকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ঢাকা শহরকেও টোকিওর মতো পরিচ্ছন্ন করে গড়ে তোলার লক্ষ্য রয়েছে...
স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া ও রাজধানী মাদ্রিদের সংযোগকারী হাই-স্পিড রেললাইনে এক মর্মান্তিক ও ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনকে অপর একটি উচ্চগতির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর