সেদ্ধ চাল রপ্তানিতে ভারতের ২০ শতাংশ শুল্কারোপ 

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১২:০৯ এএম

নিজেদের বাজারে সরবরাহ বজায় রেখে দাম নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্য এবার সেদ্ধ চাল রপ্তানি নিরুৎসাহিত করতে তা রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত।

শুক্রবার এ সিদ্ধান্ত ঘোষণার দিন থেকেই কার্যকর হবে বলে বিশ্বের সর্ববৃহৎ চাল রপ্তানিকারক দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে। আগামী ১৬ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে এ নির্দেশ। খবর রয়টার্স’র।

তবে শুক্রবারের আগে রপ্তানির জন্য খোলা ঋণপত্র এবং শুল্কায়নের জন্য ভারতীয় বন্দরে থাকা চালে বাড়তি এ শুল্ক দিতে হবে না বলে ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে।

ভারত এমন সময় এই সিদ্ধান্ত নিলো যখন বিশ্বে চালের দাম ১২ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এর ফলে বিশ্ব বাজারে চালের দাম আরেক দফা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। শুক্রবার আরেক প্রতিবেশী মিয়ানমারও চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে বলে খবর এসেছে।

এর আগে, গত ২০ জুলাই বাসমতি নয় এমন সব ধরনের সাদা চাল রপ্তানি বন্ধের ঘোষণা দেয় ভারত। সেই সময়েও নিজেদের বাজারে পর্যাপ্ততা নিশ্চিত করতে এবং চালের মূল্য বাড়ার প্রবণতা নিয়ন্ত্রণে রপ্তানি নীতিতে সংশোধন আনার কথা জানায় ভারত।

ভারতে সময়মত বৃষ্টি না হওয়ায় চাষাবাদ ব্যাহত হচ্ছে। সব ধরনের শস্য ও সবজির উৎপাদনে এর প্রভাব পড়ছে। এমন প্রেক্ষাপটে গত সপ্তাহে পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করে দেশটি। এরপর চিনি রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে বলে খবর প্রকাশ হয়।

উৎপাদন কমে যাওয়ায় ১৪০ কোটি জনসংখ্যা দেশটিতে খাদ্যপণ্যের দাম বাড়ছে যাতে তেঁতে উঠছে মূল্যস্ফীতি। গত জুলাইতে মূল্যস্ফীতি ৭ দশমিক ৪৪ শতাংশ হয়েছে, যা ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ। আগের মাসে এ হার ছিল ৪ দশমিক ৮৭ শতাংশ।

বিশ্বে ৪০ শতাংশের বেশি চালের যোগান দেয় ভারত। পানির উপর অনেকটা নির্ভরশীল এই ফসলটির ৯০ শতাংশ উৎপন্ন হয় এশিয়ার দেশগুলোতে। ভারতের চাল রপ্তানি কমানোর ফলে যে শূন্যতার তৈরি হবে চাল উৎপাদনকারী বৃহৎ অন্য দুই দেশ থাইল্যান্ড ও ভিয়েতনামও তা পূরণ করতে পারবে না।

 

একাত্তর/জো
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর