এই প্রথম পাকিস্তানে ভারতীয় হাইকমিশনের প্রধান হচ্ছেন যে নারী

আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০১:৪৬ পিএম

পাকিস্তানে অবস্থিত ভারতীয় হাইকমিশনের চার্জ ডি'অ্যাফেয়ার্স (সিডিএ) বা প্রধান হয়ে যাচ্ছেন গীতিকা শ্রীবাস্তব। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী পাকিস্তানে ভারতের মিশন প্রধান হিসেবে নিযুক্ত হলেন।

গীতিকা শ্রীবাস্তব বর্তমানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্দো-প্যাসিফিক বিভাগে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাকিস্তানে তিনি ডা. এম সুরেশ কুমারের স্থলাভিষিক্ত হবেন। 

মঙ্গলবার হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানে অবস্থিত ভারতের হাইকমিশনে কোনো হাইকমিশনার নেই। ফলে হাই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন 'চার্জ ডি'অ্যাফেয়ার্স'।

ইসলামাবাদে শেষ ভারতীয় হাইকমিশনার ছিলেন অজয় বিসারিয়া। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পরই ভারতের সাথে কূটনৈতিক স্টেটাস নামিয়ে এনেছিল পাকিস্তান। সেসময় অজয় বিসারিয়াকে প্রত্যাহার করা হয়েছিল।

পাকিস্তানে এর আগেও ভারতের নারী কূটনীতিকদের পাঠানো হয়েছে, তবে সর্বোচ্চ পর্যায়ে নয়।  

এদিকে গেলো মাসে দিল্লিতে পাকিস্তানও একজন নতুন সিডিএ পাঠিয়েছে। আগের সিডিএ সালমান শরিফের স্থলাভিষিক্ত হয়েছেন সাদ আহমেদ ওয়ারাইচ। 

আরবিএস  
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর