ভারতে বিয়ের মৌসুম, বাণিজ্য লক্ষ্মীর আগমন

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৮:৫৮ পিএম

এবার বিয়ে মৌসুমে ভারতে বাণিজ্য হবে পৌনে ৫ লাখ কোটি রুপি। গত বছর সাড়ে ৩৭ লাখ বিয়ে ঘিরে ব্যবসা হয়েছিল পৌনে ৪ লাখ কোটি রুপি। বিয়ে হবে প্রায় ৩৮ লাখ, বলছে দ্য কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স বা সিএআইটি। ব্যবসায়ী সংগঠনটি আরও বলছে, বিয়ে কেন্দ্রিক ব্যবসা ভারতের অর্থনীতিতে বড় প্রবৃদ্ধি আনে।

হিন্দু পঞ্জিকা মতে ভারতে এবার বিয়ের মৌসুম শুরু হচ্ছে ২৩ নভেম্বর থেকে। যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। পরের মৌসুম শুরু ১৪ জানুয়ারি। দেশটির ৩০ বড় শহরে ৩৮ লাখ বিয়ে হবে মৌসুমের প্রথম ১০ দিনেই।

ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন দ্য কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স সিএআইটির হিসেব অনুসারে, এবার ভারতে বিয়ের বাণিজ্য হবে ৪ লাখ ৭৪ হাজার কোটি রুপির।

বিয়ের অনুষ্ঠানে বাণিজ্যের খরচের শ্রেণি বিভাগও করেছে সংস্থাটি । তাদের হিসেবে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শ্রেণীতে পরে এমন ১৫ লাখ বিয়ের প্রতিটিতে ব্যয় হবে ৩ থেকে ৬ লাখ রুপি।

আর ১০ লাখের প্রতিটিতে হবে ১০ লাখ রুপি করে। অন্যদিকে উচ্চ মধ্যবিত্ত এবং বিত্তবান শ্রেণীতে পরে এমন ১২ লাখ বিয়ের অনুষ্ঠানে প্রতিটিতে ব্যয় হবে ১৫ থেকে ২৫ লাখ রুপি করে।

আর অতি ধনীদের ১ লাখ বিয়ের প্রতিটিতেই ব্যয় ৫০ লাখ থেকে ১ কোটি রুপি ছাড়াবে। সিএআইটির হিসেবে বিয়েতে পণ্য বাণিজ্যের মধ্যে শাড়ি-কাপড়ে খরচ হয় মোটের ১০ শতাংশ।

আর গয়নায় ১৫, ফার্নিচার ও ইলেকট্রনিকসে ৫ খাদ্য ও মুদিপণ্য ১০ , উপহারসামগ্রীতে খরচ হয় ৪ শতাংশ, অন্যান্য খাতে ৬ শতাংশ বিয়ের মৌসুমে ভারতের সেবা খাতের ব্যবসাটাও বেশ বড়। এতে ভেন্যু ও হোটেলগুলোতে খরচ হয় মোটের ৫ শতাংশ। ইভেন্ট আয়োজনে ৫ শতাংশ, সাজসজ্জায় ১২ শতাংশই খরচ হয়ে যায়।

আর কেটারিং ১০ শতাংশ, ফুল সাজানোতে ৪ ও পরিবহন বাবদ ৩ শতাংশ, ফটো ও ভিডিওতে ২ শতাংশ, অর্কেস্ট্রা ও ব্যান্ডে ৩ শতাংশ, লাইট এন্ড সাউন্ডে ৩ আর অন্যান্য সেবা বাণিজ্য হয় ৩ শতাংশ।

ভারতীয় সিনেমা-সিরিয়ালে যেমন দেখা যায়, অনেকটা সেভাবেই নিজেদের বিয়ের অনুষ্ঠান করতে চায় বর-কনে। আর পরিবারগুলোও এ সময় ‘হাত খুলে’ খরচ করে বলেই বাণিজ্য লক্ষ্মী আসে বিয়ের মৌসুমে।

 

এআরএস
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর