টোকিওতে ট্রেনে ছুরি হামলায় তিনজন আহত, হামলাকারী নারী আটক

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০২:২০ পিএম

জাপানের রাজধানী টোকিওতে ট্রেনে এক নারীর ছুরি হামলায় তিনজন পুরুষ আহত হয়েছেন। ঘটনার পর পরই হামলাকারী নারীকে আটক করেছে পুলিশ।

বুধবার স্থানীয় সময় রাত ১১টার একটু আগে টোকিওর আকিহাবারা স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। জরুরি একটি কলে পুলিশ জানতে পারে, ইয়ামানোতে লুপ লাইনে এক নারী ছুরি নিয়ে হামলা চালিয়েছে।

এটি টোকিওর অন্যতম ব্যস্ত পরিবহন রুট বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

টোকিও মেট্রোপলিটন পুলিশ বিভাগের মুখপাত্র জানিয়েছেন, ওই নারীকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু তাদের সর্বশেষ পরিস্থিতি জানা যায়নি।

জাপানের কিয়োদো বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, আহত তিনজনের কারও অবস্থাই আশঙ্কাজনক নয়। জাপানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকে প্রথমে জানিয়েছিল, ওই ঘটনায় চারজন ছুরিকাহত হয়েছেন।

পূর্ব জাপান রেলওয়ে কোম্পানি জানিয়েছে, ‘ট্রেনে ঝামেলা হওয়ায়’ ইয়ামানোতে লুপ লাইন কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছিল।

আকিহাবারা টোকিওর একটি ব্যস্ত পর্যটন এলাকা। এখানে ইলেকট্রনিক্স পণ্যের অনেক খুচরা দোকান আছে। পাশাপাশি প্রচুর ভিডিও গেমস, কমিকসের বইয়ের দোকানও আছে।

 

একাত্তর/জো
অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর