মিয়ানমার জান্তার সাথে এখনই আলোচনার সময়: থাই প্রধানমন্ত্রী

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৯:৪১ এএম

মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে এখন আলোচনা শুরুর ভালো সময় কারণ ২০২১ সালে অভ্যুত্থানে ক্ষমতা দখল করা জান্তা শক্তি কমছে বলে মন্তব্য করেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন।

রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন।

মিয়ানমারের বিভিন্ন স্থানে সশস্ত্র বিদ্রোহ চলছে। জান্তাবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে গণতন্ত্রপন্থি বিপ্লবী সরকার। ইতোমধ্যে বিদ্রোহীরা বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও শহর দখল করেছে। এর মধ্যে রোববার দখল করা থাইল্যান্ড সীমান্তের একটি গুরুত্বপূর্ণ শহরও রয়েছে।

২০২১ সালে নির্বাচিত সরকারকে উৎখাতের মাধ্যমে ক্ষমতা দখলের পর এই বিদ্রোহ মিয়ানমার জান্তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।

থাই প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমান শাসক শক্তি হারাতে শুরু করেছে। কিন্তু শক্তি হারালেও তাদের ক্ষমতা রয়েছে, তাদের অস্ত্র রয়েছে। হয়ত তাদের সঙ্গে আলোচনা শুরু করে একটি চুক্তিতে পৌঁছানোর এখন সময়।

গত বছর আগস্টে স্রেথা ক্ষমতায় আসার পর থেকে মিয়ানমারের সঙ্গে একাধিক ক্ষেত্রে কাজ করছে থাইল্যান্ড। একটি মানবিক উদ্যোগের আওতায় মিয়ানমারে ত্রাণ সরবরাহও করছে দেশটি।

গত মাসে মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে থাই পার্লামেন্টে একটি সেমিনার আয়োজন করা হয়েছিল। মিয়ানমার জান্তার আপত্তির পরও এতে সামরিক শাসনবিরোধীরা উপস্থিত ছিলেন।

স্রেথা বলেছেন, থাইল্যান্ডের কাছে মিয়ানমার খুব গুরুত্বপূর্ণ। তিনি ও থাই কর্মকর্তারা মিয়ানমারের সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠী এবং চীন ও যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেছেন, মিয়ানমার ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ হলে সবচেয়ে লাভবান হবে থাইল্যান্ড। মিয়ানমারনীতি নিয়ে মন্ত্রিসভা, সিনিয়র সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার এক বৈঠক করার পরিকল্পনা করছেন বলেও জানান তিনি।

মিয়ানমারের পরিস্থিতি নিয়ে জানতে চাইলে সোমবার থাই সরকারের এক মুখপাত্র ছাই ওয়াচারং বলেছেন, আন্তর্জাতিক সংঘাতে কোনও পক্ষ নেবে না থাইল্যান্ড এবং দেশটির নীতি হলো সংঘাতের শান্তিপূর্ণ সমাধান।

 

একাত্তর/জো
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর এক নৃশংস ও রক্তক্ষয়ী বিমান হামলায় অন্তত ৩৩ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় ক্যাওকটাউ শহরের...
অব্যাহত প্রবল বর্ষণ ও আকস্মিক ভয়াবহ বন্যার কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক এবং এর পার্শ্ববর্তী তিনটি অঞ্চলে দুই দিনের বিশেষ সরকারি ছুটি ঘোষণা করেছে দেশটির মন্ত্রিসভা। রোববার এক জরুরি বৈঠকে...
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে প্রায় ৩০০ মিলিমিটার বা ১২ ইঞ্চি মুষলধারে বৃষ্টির জেরে ভয়াবহ আকস্মিক বন্যার কবলে পড়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, নাগরিকদের জীবন ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর