বরের সামনেই কনেকে তুলে নিল প্রাক্তন প্রেমিক

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৪ পিএম

চিরসাথী হওয়ার শপথ নিয়ে নতুন জীবনের পথে পা বাড়িয়েছিলেন হরিবন্ধু প্যাটেল ও তাঁর নববিবাহিতা স্ত্রী। কিন্তু সেই স্বপ্নের যাত্রা যে এমন এক বিভীষিকায় পরিণত হবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। ভারতের ওড়িশার বলাঙ্গির জেলায় গত রোববার ভোরে বিয়ের মণ্ডপ থেকে ফেরার পথে বন্দুকের মুখে নতুন বরের সামনে থেকেই নববধূকে অপহরণ করার এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।

বলাঙ্গির জেলার বাসিন্দা হরিবন্ধু প্যাটেল ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসেছিলেন কান্টামাল এলাকায়। বিয়ের যাবতীয় রীতিনীতি শেষে পরিবারের সদস্যদের নিয়ে একটি গাড়িতে করে নিজ গ্রামে ফিরছিলেন দম্পতি। আনন্দ আর নতুন জীবনের স্বপ্নে বিভোর হরিবন্ধুর গাড়িটি যখন তারভা রোডের বদাবান্ধা এলাকার কাছে পৌঁছায়, ঠিক তখনই শুরু হয় সেই দুঃস্বপ্ন।

অভিযোগ উঠেছে, মাঝপথে তিনটি মোটরবাইকে আসা দুষ্কৃতীরা গাড়ির গতিপথ আটকে দাঁড়ায়। অভিযুক্ত প্রাক্তন প্রেমিক ও তার দুই সহযোগী অস্ত্র উঁচিয়ে গাড়িটিকে থামতে বাধ্য করে। এরপর হরিবন্ধুর মাথায় বন্দুক ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

চোখের সামনে নিজের স্ত্রীকে টেনে নিয়ে যেতে দেখলেও অস্ত্রধারী অপহরণকারীদের সামনে হরিবন্ধু ও তাঁর সঙ্গীরা ছিলেন সম্পূর্ণ অসহায়। মুহূর্তের মধ্যে নববধূর্তে নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় তারা। জনমানবহীন রাস্তায় স্ত্রীকে হারানোর শোকে এবং আতঙ্কে ভেঙে পড়েন স্বামী।

ঘটনার পরপরই আতঙ্কিত হরিবন্ধু কোনোমতে তারভা থানায় পৌঁছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তারভা থানার ইন্সপেক্টর-ইন-চার্জ অনিতা কিডো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিয়ে শেষে ফেরার পথে বদাবান্ধার কাছে গাড়ি থামিয়ে অস্ত্র উঁচিয়ে ভয় দেখানো হয়েছে এবং নববধূকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীদের শনাক্ত করতে এবং নিখোঁজ নারীকে উদ্ধার করতে আমরা সবরকম প্রচেষ্টা শুরু করেছি।

এই চাঞ্চল্যকর ঘটনায় পুরো এলাকায় শোকের আবহ এবং গভীর আতঙ্ক বিরাজ করছে। বিয়ের লাল বেনারসি আর রঙিন সাজে সজ্জিত কনেকে যেখানে বরণ করে নেওয়ার কথা ছিল, সেখানে এখন শুধু কান্নার রোল আর অনিশ্চয়তা। অভিযুক্তদের ধরতে এবং অপহৃত নারীকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পুলিশ তল্লাশি অভিযান জোরদার করেছে।

তথ্যসূত্র: এনডিটিভি

এআরএস
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর