ট্রাম্পের বেইজিং ভোজনে থাকছে যেসব পদ

আপডেট : ১৪ মে ২০২৬, ০৪:১৮ পিএম

ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং যখন বৃহস্পতিবার বেইজিংয়ে এক রাজকীয় রাষ্ট্রীয় নৈশভোজে মুখোমুখি বসবেন, তখন তাঁদের টেবিলের ওপর শুধু ভূ-রাজনীতি নয়, বরং সাজানো থাকবে চীনের কয়েক হাজার বছরের ঐতিহ্যবাহী ‘হুয়াইয়াং’ রন্ধনশৈলীর নানা পদ।

সাংহাই সংলগ্ন অঞ্চলের এই বিশেষ ঘরানার খাবার তার হালকা স্বাদ, সূক্ষ্ম ছুরির কাজ এবং ঋতুভিত্তিক পদের জন্য বিশ্বখ্যাত। চীনের ইতিহাসে এই খাবার শুধু উদরপূর্তির মাধ্যম নয়, বরং এক শক্তিশালী কূটনৈতিক হাতিয়ার।

চীনের আধুনিক ইতিহাসে দুর্ভিক্ষ এবং রাজনৈতিক অস্থিরতার কারণে দীর্ঘ সময় সাধারণ মানুষের জন্য খাদ্য ছিল একটি দুষ্প্রাপ্য মর্যাদা বা স্ট্যাটাস সিম্বল। সেই প্রেক্ষাপটে বিদেশি অতিথিদের আপ্যায়নে খাবারের প্রতীকী ব্যবহার অত্যন্ত তাৎপর্যপূর্ণ।


সাংহাইয়ের অভিজাত ‘গুই হুয়া লু’ রেস্তোরাঁর নির্বাহী শেফ শি কিয়াংয়ের মতে, হুয়াইয়াং খাবারের মূল শক্তি হলো এর সর্বজনীন গ্রহণযোগ্যতা। এর স্বাদ খুব একটা কড়া নয়, যা আন্তর্জাতিক অতিথিদের কাছে সহজেই গ্রহণযোগ্য হয়ে ওঠে। সবচেয়ে বড় কথা, এই রাজকীয় ভোজের দর্শন বিলাসিতা বা দামি উপকরণের ওপর নির্ভর করে না, বরং এর কারুকার্যই একে অনন্য করে তোলে।

চীনের আটটি প্রধান আঞ্চলিক রন্ধনশৈলীর মধ্যে হুয়াইয়াং দীর্ঘকাল ধরে কূটনৈতিক মঞ্চের মধ্যমণি। ১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠাতা ভোজসভা থেকে শুরু করে ১৯৯৯ সালের ৫০তম বার্ষিকী, সবখানেই ছিল এই খাবারের দাপট। এমনকি ২০০২ সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াং জেমিন যখন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে আপ্যায়ন করেছিলেন, তখনও মেনুতে ছিল এই হুয়াইয়াং ঘরানা।

এমনকি ১ জুলাই ১৯৭১ সালে হেনরি কিসিঞ্জারের গোপন সফরের সময় তাঁর নামে একটি বিশেষ ‘চিকেন ডিশ’ তৈরি করেছিল চীন, যা আজও বিখ্যাত। আবার অনেক সময় বিদেশি নেতাদের পছন্দের খাবারগুলো স্থানীয় রেস্তোরাঁগুলোতে ‘সেট ব্যাংকুয়েট’ হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে।

যেমন, ২০২৩ সালে জ্যানেট ইয়েলেনের বেইজিংয়ে ‘ম্যাজিক মাশরুম’ বা ২০১১ সালে জো বাইডেনের লিভার ফ্রাই খাওয়ার ঘটনাগুলো ইন্টারনেটে ভাইরাল হয়েছিল।


মেনুতে যা যা থাকতে পারে:
হুয়াইয়াং রন্ধনশৈলীর কিছু আইকনিক পদের নাম শুনলেই জিভে জল আসতে বাধ্য। থাকছে লায়ন’স হেড নামের তুলতুলে এবং নরম পর্ক মিটবল। ওয়েনসি তোফু- এটি মূলত শেফদের দক্ষতার পরীক্ষা। তোফুর একটি ব্লককে কেটে হাজার হাজার সুক্ষ্ম সুতার মতো স্লাইস করা হয়।

কাঠবিড়ালি মাছ- টক-মিষ্টি সস দিয়ে কড়া করে ভাজা মাছ, যা দেখতে অনেকটা কাঠবিড়ালির লেজের মতো। ইয়াংজু ফ্রাইড রাইস- বিশ্বজুড়ে জনপ্রিয় এই ভাতের পদটিও এই ঘরানার।

ইয়াংজি নদীর অববাহিকায় পাওয়া মিঠা পানির মাছ, বাইন মাছ এবং বাঁশ কোঁড়ল এই রান্নার প্রধান অনুষঙ্গ। উত্তর চীনের শানডং খাবারের চেয়ে এটি হালকা, সিচুয়ান খাবারের মতো ঝাল নয় এবং ক্যান্টোনিজ খাবারের মতো খুব বেশি বিদেশি উপকরণের ওপর নির্ভরশীল নয়। খাবার গবেষক ক্রিস্টোফার সেন্ট ক্যাভিসের মতে, ওয়াশিংটনের কোনো ভোজে যেমন ‘চিকেন’ পরিবেশন করা সবচেয়ে নিরাপদ, চীনের ব্যাংকুয়েটে হুয়াইয়াং খাবারও ঠিক তেমন, যেখানে অতিথির অসন্তুষ্ট হওয়ার বা ঝালে মুখ পুড়ে যাওয়ার ভয় নেই।


ট্রাম্পের রসনা বিলাস:
২০১৭ সালে ট্রাম্প যখন শেষবার চীন সফর করেছিলেন, তখন তাঁর জন্য হুয়াইয়াং স্টাইলে সবজি এবং টমেটো দিয়ে সেদ্ধ গরুর মাংস পরিবেশন করা হয়েছিল। ট্রাম্পের ‘ওয়েল-ডান স্টেক’ বা কড়া ভাজা মাংসের প্রতি বিশেষ অনুরাগের কথা মাথায় রেখেই বেইজিং সেবার এই মেনু সাজিয়েছিল। এবারও শি জিনপিংয়ের আতিথেয়তায় ট্রাম্পের পাতে তাঁর ব্যক্তিগত রুচি আর চীনের আভিজাত্যের এক দারুণ মিশেল দেখা যাবে বলেই আশা করা হচ্ছে।

বড় বড় চুক্তি বা তাইওয়ান ইস্যু নিয়ে উত্তপ্ত আলোচনার ফাঁকে এই সুস্বাদু আহার শুধু দুই নেতার ক্লান্তিই দূর করবে না, বরং ‘ফুড ডিপ্লোম্যাসি’র মাধ্যমে দুই পরাশক্তির মধ্যকার বরফ গলাতেও সাহায্য করবে। রাজনীতির ময়দানে লড়াই চললেও, ডাইনিং টেবিলে হুয়াইয়াং খাবারের স্নিগ্ধতা এক পশলা শান্তির বাতাস নিয়ে আসুক, এমনটাই প্রত্যাশা বিশ্বের।

তথ্যসূত্র: রয়টার্স

এআরএস
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ খাতে দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও...
হাজার কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর বিটকয়েনে অর্থ পাচারের গুরুতর অভিযোগে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফসহ আরো চার...
সবাইকে কেবল চিকিৎসক কিংবা প্রকৌশলী হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই উল্লেখ করে শিক্ষার্থীদের নিজ নিজ পছন্দের ক্ষেত্রে মেধার বিকাশে সরকার সর্বোচ্চ সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রদান করবে বলে জানিয়েছেন...
সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনে অংশ নেয়া ব্যক্তিদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর