কৌশলগত গুরুত্বপূর্ণ গ্রাম দখলে নিলো ইউক্রেন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪১ এএম

রুশ সেনাদের হটিয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ গ্রাম ক্লিশচিভকা পুনরায় দখলে নেয়ার দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। বাখমুতের দক্ষিণে অবস্থিত গ্রামটি দখল করতে চলতি সপ্তাহের শুরু থেকে লড়াই চালিয়ে যাচ্ছিল কিয়েভ।  

সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চলতি মাসে ওয়াশিংটন সফর করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়ার পাশাপাশি কিয়েভের জন্য সমর্থন আদায়ের চেষ্টা চালাবেন তিনি। এমন সময় ক্লিশচিভকায় এ বিজয়কে গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করছে ইউক্রেন।

ইউক্রেনের স্থল বাহিনীর কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কি সামাজিক মাধ্যমে বলেছেন, ক্লিশচিভকাকে রাশিয়ানদের থেকে মুক্ত করা হয়েছে।

রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বাখমুতের কাছে যুদ্ধরত সেনাদের পাশাপাশি ক্লিশচিভকাকে পুনরুদ্ধারের কাজে যুক্ত থাকা সেনাদের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। 

জেলেনস্কি বলেন, কিয়েভ ‘ইউক্রেনের জন্য নতুন প্রতিরক্ষা সমাধান প্রস্তুত করছে’। আকাশ প্রতিরক্ষা এবং আর্টিলারি এ ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।

পূর্বাঞ্চলে ইউক্রেনীয় সেনাদের মুখপাত্র ইলিয়া ইয়েভলাশ বলেছেন, ক্লিশচিভকা গ্রামের ওপর নিয়ন্ত্রণ ইউক্রেনের সেনাদের কৌশলগত গুরুত্বপূর্ণ আরেক শহর বাখমুত ঘেরাও করতে সহায়তা করতে পারে। 

তবে রুশ সেনারা গ্রামটি দখলে নিতে পাল্টা আক্রমণ চালাতে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা।  

এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ক্লিশচিভকায় কয়েকশ লোক বসবাস করতো। কিন্তু চলতি বছরের জানুয়ারিতে রুশ সেনারা গ্রামটি দখলে নিলে অনেক বাসিন্দা গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়। 

আরবিএস  
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর