ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রুশ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৪ পিএম

এবার শীতের আগেই ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে রাশিয়া পরিকল্পিত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শামিহাল। 

শুক্রবার এ অভিযোগ করে শামিহাল বলেন, তবে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গত বছরের তুলনায় বেশ ভালো। তারা যেকোনো আক্রমণের প্রতিহত করার জন্য প্রস্তুত। খবর এএফপি’র।

ইউক্রেনজুড়ে ৪০টির বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া হামলা চালানোর একদিন পর ডেনিস শামিহাল বলেন, আমরা বুঝতে পারছি এ মৌসুমেও যথারীতি জ্বালানি সন্ত্রাস শুরু হয়েছে। গত বছরের তুলনায় রুশ আগ্রাসন মোকাবিলায় এবার আমাদের প্রস্তুতি বেশ ভালো ও শক্তিশালী।

ইউক্রেনের জ্বালানি উৎপাদন ও সংরক্ষণ স্থাপনায় হামলার কথা উল্লেখ করে তিনি বলেছেন, আমরা দেখতে পারছি গত দুই সপ্তাহ ধরে বিদ্যুতের আঞ্চলিক সাবস্টেশনগুলোতে প্রথম হামলা হয়েছে।

গত বছর শীতকাল জুড়ে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোতে ক্রমাগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। বিদ্যুৎ ও জ্বালানি নেটওয়ার্কে রাশিয়ার হামলার কারণে ৪৫ লাখ ইউক্রেনীয় বিদ্যুৎহীন অবস্থায় ছিল।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওই সময় অভিযোগ করে বলেছিলেন, যুদ্ধক্ষেত্রে রুশ সেনারা সাফল্য অর্জনে ব্যর্থ হওয়ার পর ক্রেমলিন ‘জ্বালানি সন্ত্রাস’ শুরু করেছে।

 

একাত্তর/জো
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর