বড় পারমাণবিক হামলার মহড়া সম্পন্ন রাশিয়ার

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০২:৩২ পিএম

বড় ধরনের পারমাণবিক হামলা পরিচালনার সক্ষমতা যাচাই করতে একটি মহড়া সম্পন্ন করার দাবি করেছে রাশিয়া। বুধবার রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, এই সামরিক মহড়ায় শত্রুর পারমাণবিক হামলার পাল্টা পদক্ষেপ অন্তর্ভুক্ত ছিল। খবর বিবিসি’র।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়েছে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মহড়ার কথা তুলে ধরছেন। পুতিনকে শোইগু বলেছেন, এই বছরের মহড়ায় শত্রুর পারমাণবিক হামলার জবাবে কৌশলগত আক্রমণ বাহিনী দ্বারা একটি বড় পারমাণবিক হামলা অন্তর্ভুক্ত ছিল।

এমন সময় এই মহড়া আয়োজন করা হলো যখন পারমাণবিক ওয়ারহেডের পরীক্ষা বন্ধের একটি বৈশ্বিক চুক্তি থেকে রাশিয়া নিজেদের প্রত্যাহার করার উদ্যোগ নিয়েছে।

রাশিয়া ও যুক্তরাষ্ট্র নিয়মিত পারমাণবিক হামলা প্রস্তুতির মহড়া আয়োজন করে। সাধারণত মস্কো এমন মহড়া অক্টোবর মাসের শেষের দিকে আয়োজন করে আসছে।

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, মহড়ায় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। রাশিয়ার পূর্বাঞ্চলীয় পরীক্ষাক্ষেত্র থেকে একটি ইয়ার্স আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ব্যারেন্টস সাগরের একটি পারমাণবিক সাবমেরিন থেকে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই পরীক্ষার ফুটেজ প্রকাশ করেছে। 

এর আগে, অক্টোবর মাসের শুরুতে পুতিন দাবি করেছিলেন, রাশিয়া একটি পারমাণবিক-চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের চূড়ান্ত পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে।

১৯৯৬ সালে কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি (সিটিবিটি) চুক্তি স্বাক্ষর করেছিল রাশিয়া ও যুক্তরাষ্ট্র। এতে বিশ্বের যেকোনো স্থানে যেকোনো ধরনের পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিস্ফোরণ বা অন্যান্য পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করা হয়।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ করে রাশিয়া। এরপর থেকে পারমাণবিক যুদ্ধ নিয়ে আশঙ্কা বিরাজ করছে। জুন মাসে রাশিয়া বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে। পুতিন দাবি করেছেন, রাশিয়ার ভূখণ্ড বা রাষ্ট্র হুমকিতে পড়লেই কেবল এসব অস্ত্র ব্যবহার করা হবে।

ইউক্রেন আক্রমণে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে বলে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে বলে আসছে যুক্তরাষ্ট্র।

 

একাত্তর/জো
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর