নতুন যুদ্ধবিমানে চেপে পশ্চিমাদের পুতিনের সতর্কতা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৭ পিএম

ইউক্রেন যুদ্ধের দুই বছর পূর্তিতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন একটি আধুনিক পারমাণবিক সক্ষমতাসম্পন্ন কৌশলগত ‘টিউ-১৬০এম সুপারসনিক’ যুদ্ধবিমানে সওয়ার হয়ে সেটি উদ্বোধন করলেন। এর মাধ্যমে যেন তিনি পশ্চিমাদের মস্কোর পারমাণবিক ক্ষমতা সম্পর্কে হুঁশিয়ারি দিলেন।

বৃহস্পতিবার পুতিনের যুদ্ধবিমানে চড়ার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে। সেসময় সাক্ষাৎকারে পুতিন জানান, এটি একটি নতুন মেশিন। এটি নিয়ন্ত্রণ করাও সহজ এবং পুরোপুরি নির্ভরযোগ্য। খবর রয়টার্স’র।

বিমানটিকে ইতোমধ্যে রাশিয়ার ‘হোয়াইট সোয়ান’ ডাকনামও দেওয়া হয়েছে।

এই যুদ্ধবিমান উদ্বোধনের মাধ্যমে যেন পুতিন পশ্চিমা বিশ্বকে মস্কোর পারমাণবিক ক্ষমতা সম্পর্কে হুঁশিয়ার করে দিলেন। তিনি এমন এক সময়ে এই ফ্লাইটটি করছিলেন যখন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং বিরোধী রাজনীতিবিদ আলেক্সি নাভালনির কারাগারে মৃত্যু নিয়ে মস্কো ও পশ্চিমের মধ্যে তীব্র মতবিরোধ চলছে।

কিছু রুশ ও মার্কিন কূটনীতিকদের মতে ১৯৬২ সালের ‘কিউবান মিসাইল ক্রাইসিস’র পরে এই প্রথম বিশ্বের এই দুই বৃহত্তম পারমাণবিক শক্তির মধ্যে এমন খারাপ সম্পর্ক হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, বিমানটির ফ্লাইট পথ একটি সামরিক গোপনীয়তা ছিলো। সেই বিমানটি নিয়ে প্রায় আধঘণ্টা আকাশে ওড়ার পর সেটি অবতরণ করে কাজানের কারখানার একটি রানওয়েতে।

টিউ–১৬০এমের চারজন ক্রু রয়েছে এবং ১২টি ক্রুজ ক্ষেপণাস্ত্র বা ১২টি স্বল্পপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম এটি। একবার জ্বালানি ভরেই ১২ হাজার কিলোমিটার (সাত হাজার ৫০০ মাইল) অবিরাম উড়তে পারে এ বিমানটি।

রাশিয়ার পারমাণবিক ডকট্রিন অনুযায়ী রুশ প্রেসিডেন্ট কেবল তখনই পারমাণবিক অস্ত্র বা অন্যান্য গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করতে পারবেন, যখন রাষ্ট্র হুমকির মুখে পড়বে।

কিন্তু, রুশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক পুতিন  গত অক্টোবরেই বলেছেন, রাশিয়া কোন হুমকির মুখে নেই এবং কেউ রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাববেও না।

 

একাত্তর/জো
টানা পঞ্চম বছরে পদার্পণ করা ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে এক অভূতপূর্ব চাল চেলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি...
রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদে যদি কেউ আক্রমণ করার চেষ্টা করে, তবে তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য প্রয়োজনীয় সব ধরনের সামরিক সরঞ্জাম ও সক্ষমতা মস্কোর হাতে রয়েছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রুশ...
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবসানের আলোচনার মাঝেই নতুন করে বড় ধরনের সামরিক সংঘাত ও তীব্র বাগযুদ্ধে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র এবং ইরান। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সামাজিক যোগাযোগ...
রাশিয়ার পারমাণবিক শক্তির সক্ষমতা বিশ্ববাসীকে আবারও মনে করিয়ে দিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যে, চলতি বছরের শেষ নাগাদ দেশটির নতুন কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র ‘সারমাট’ মোতায়েন করা...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর