জাপোরিজ্জিয়া নিয়ে পুতিনের সঙ্গে বসবেন আইএইএ প্রধান

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৭:১৯ পিএম

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি। জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বুধবার রাশিয়ার দক্ষিণে সুচি শহরে এই বৈঠক হবে বলে জানিয়েছে ক্রেমলিন। 

পুতিনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করে রাফায়েল গ্রোসি সোমবার বলেন, জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে রাশিয়ার পরিকল্পনা কী সেই বিষয়ে আলোচনা করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দক্ষিণ-পূর্ব ইউক্রেনে অবস্থিত ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিজ্জিয়া। গত ১৮ মাসে এটির বাহ্যিক পাওয়ার লাইন আটবার বিচ্ছিন্ন হয়েছে। এছাড়া এটিকে ডিজেল ব্যবহারে বাধ্য করা হচ্ছে।

বর্তমানে প্রধান পাওয়ার লাইনগুলোর একটি কাজ করছে। আর বাকি ছয়টি বন্ধ রয়েছে।

এ পরিস্থিতিতে আইএইএ বলছে, জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অবস্থা দিন দিন অনিশ্চিত হয়ে পড়ছে। এই অচলাবস্থা নিরসনে রাশিয়ার পরিকল্পনা জানতে এ বৈঠকে বসছেন সংস্থাটির প্রধান।

 

একাত্তর/জো
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর