ইউক্রেন রাশিয়ার, শান্তি আলোচনা হবে না: মেদভেদেভ

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৩:৩৯ পিএম

চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার কোনো ধরনের শান্তি আলোচনা হবে না বলে মন্তব্য করেছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের এই ডেপুটি চেয়ারম্যান বলেছেন, ইউক্রেন রাশিয়ারই অংশ। 

সোমবার রাশিয়াতে এক যুব উৎসবে মেদভেদেভ বলেন, ইউক্রেন আত্মসমর্পণ না করা পর্যন্ত বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাবে রাশিয়া।

ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার ইঙ্গিত দিয়ে সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মেদভেদেভ বলেন, রাশিয়ার ঐতিহাসিক অংশগুলোর ‘ঘরে ফেরা’ উচিত।

আলজাজিরা জানিয়েছে, মেদভেদেভ ইউক্রেনের একটি মানচিত্র সামনে রেখে বক্তৃতা দেন, যেখানে দেশটিকে অনেক আগের থেকে ছোট আকারের দেখা গেছে।

আর গত দুই বছরের যুদ্ধে রাশিয়া ইতোমধ্যেই ইউক্রেনের পূর্ব, দক্ষিণ ও কৃষ্ণ সাগর উপকূলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।

মেদভেদেভ বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বে শান্তি আলোচনা সম্ভব না। যদি নতুন বাস্তবতা নিলে তবেই ইউক্রেন সরকারের সাথে আলোচনা হবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ও সামরিক উপদেষ্টাদের দায়ী করে মেদভেদেভ। বলেন, বর্তমানে মস্কোর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক ১৯৬২ সালের কিউবায় মিসাইল নিয়ে তৈরি সংকটের থেকেও খারাপ অবস্থায় পৌঁছেছে।

এদিকে রোববার রাশিয়ার সোশাল মিডিয়ায় জার্মানির এক সামরিক কর্মকর্তার ওয়্যারট্যাপ রেকর্ডিং ফাঁস হয়েছে। এরপরই ইউক্রেন জড়ানোর জন্য পশ্চিমা দেশগুলিকে দোষারোপ করেন মেদভেদেভ।

তিনি দাবি করেন, জার্মানির তৈরি টরাস ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইউক্রেন।

এএ/আরবি
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর