রুশ হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৪:২৬ পিএম

মধ্য ও পশ্চিম ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে সেখানকার তাপ এবং জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার  এ তথ্য জানিয়ে দেশটির বৃহত্তম পাওয়ার গ্রিড অপারেটর ইউক্রেনারগো।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ইউক্রেনারগো বলেছে, ‘রাতে জ্বালানি ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতে একটি ব্যাপক সম্মিলিত হামলা চালিয়েছে রাশিয়া। এতে মধ্য ও পশ্চিমাঞ্চলের তাপ ও জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।’ ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, ডিনিপ্রো শহরের কাছে কামিয়ানস্কে জেলার অবকাঠামোতে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত একজন আহত হয়েছেন।

ডিনিপ্রোপেট্রোভস্ক, পোলতাভা এবং চেরকাসি অঞ্চলে বিদ্যুৎ সুবিধাগুলোতেও হামলা হওয়ার কথা জানিয়েছেন ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কো।

একটি ফেসবুক পোস্টে গালুশচেঙ্কো বলেছেন, ‘বিদ্যুৎ উৎপাদন সুবিধাগুলোকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু বানানো হয়েছিল।’

ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, তাদের বিমান বাহিনী এক রাতের মধ্যেই রাশিয়া ছোড়া ৩৯টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ২৬টি এবং ৬০টি ড্রোনের মধ্যে ৫৮টিই ধ্বংস করেছে।

তবে রয়টার্স জানিয়েছে, ওই প্রতিবেদনটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি তারা।

ইউক্রেনীয় টেলিভিশনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের আকাশে রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র দেখা গেছে। একইসঙ্গে ইভানো-ফ্রাঙ্কিভস্ক এবং খমেলনিটস্কি অঞ্চলের পাশাপাশি ডিনিপ্রো শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে, বৃহত্তম বেসরকারি বিদ্যুৎ সংস্থা ডিটিইকেও তাদের তিনটি তাপবিদ্যুৎ কেন্দ্রে হামলার কথা জানিয়েছে।

 

একাত্তর/জো
জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ উড়োজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
পারস্য উপসাগরের কৌশলগত লাইফলাইন হরমুজ প্রণালীতে মার্কিন সেনাবাহিনীর একটি ‘অ্যাপাচি’ কপ্টার ভূপাতিত করার জের ধরে ইরানের ওপর বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর