মিশুস্তিনকে পুনরায় প্রধানমন্ত্রী করার প্রস্তাব পুতিনের

আপডেট : ১০ মে ২০২৪, ০৬:১৩ পিএম

রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে আবারও মিখাইল মিশুস্তিনকে নিযুক্ত করার প্রস্তাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমায় এ প্রস্তাব দেন তিনি।

শুক্রবার রাশিয়ার পার্লামেন্টে এ ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার কথা বলে জানিয়েছেন নিম্নকক্ষের স্পিকার ভিয়াচেস্লাভ ভোলোদিন। খবর রয়টার্স’র।

মঙ্গলবারই রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পঞ্চমবারের মতো শপথ নিয়েছেন ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে ছয় বছর মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য শপথ নেন ৭১ বছর বয়সী এ নেতা।

এরপর রাশিয়ার আইন অনুযায়ী পুতিনের সামনে পদত্যাগ করে আগের মেয়াদের সরকার। এরপরই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়।

মিশুস্তিনকে নতুন সরকারের প্রধানমন্ত্রী করার পুতিনের প্রস্তাব যে দুমায় অনুমোদন পেতে যাচ্ছে, তা অনেকটাই নিশ্চিত। কার্যত, রাশিয়ার পার্লামেন্টে কোনো বিরোধী শক্তি নেই। তাই পুতিন সব সিদ্ধান্তেই পার্লামেন্টের সমর্থন পেয়ে থাকেন।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে দুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভোলোদিন জানান, মিখাইল মিশুস্তিনকে সরকারের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করার জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি প্রস্তাব দুমায় জমা দিয়েছেন। ডেপুটিরা সাংবিধানিক বিধি মেনে শুক্রবার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

২০২০ সালের জানুয়ারিতে দিমিত্রি মেদভেদেভকে সরিয়ে ৫৮ বছর বয়সী মিশুস্তিনকে রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন পুতিন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার অন্য কর্মকর্তাদের পাশাপাশি মিশুস্তিনের ওপরও পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে।

রাশিয়ার ক্ষমতাসীন পক্ষের প্রধান টেকনোক্র্যাট মিশুস্তিনের নিরাপত্তা বাহিনীতে কাজ করা কোনো অভিজ্ঞতা নেই। তাই তাকে গোয়েন্দাদের সিলোভিকি (শক্তিশালী) অংশে রাখা হয়নি। দলটি পুতিন ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার আগে এক দশক ধরে মিশুস্তিন কেন্দ্রীয় কর সেবা বিভাগের প্রধান ছিলেন।

ভোটাভুটির আগে মিশুস্তিন দুমায় বক্তব্য দেবেন এবং দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোসহ সরকারের জন্য পুতিন যে কর্মপরিকল্পনা তৈরি করেছেন, সেগুলো কীভাবে করবেন, তা নিয়ে তাকে উত্তর দিতে হবে বলেও জানিয়েছেন দুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভোলোদিন।

 

একাত্তর/জো
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর