প্রয়োজনে ইসরাইল ‘একা দাঁড়াবে’, নেতানিয়াহুর হুমকি

আপডেট : ০৯ মে ২০২৪, ১০:০৫ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্র ও দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্দেশ করে মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, কোনো ধরনের চাপই ইসরাইলকে গাজা গণহত্যা ও চলমান যুদ্ধে লক্ষ্য অর্জনে বাঁধা দিতে পারবে না। প্রয়োজনে ইসরাইল ‘একা দাঁড়াবে’। 

এর আগে বুধবার এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজার রাফাহ শহরে ইসরাইল বড় ধরনের স্থল অভিযান চালালে যুক্তরাষ্ট্র দেশটিতে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেবে। বাইডেনের এমন হুঁশিয়ারির জবাবে বৃহস্পতিবার এ মন্তব্য করেন নেতানিয়াহু। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা'র। 

৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর পতনের দিনে এক বক্তৃতায় নেতানিয়াহু বলেন, ৮০ বছর আগে হলোকাস্টে (গণহত্যা) যারা আমাদের ধ্বংস চেয়েছিল তাদের বিরুদ্ধে ইহুদি জনগণ সম্পূর্ণ অরক্ষিত ছিলো। কোনো দেশ আমাদের সাহায্যে এগিয়ে আসেনি।

আমি আজ জেরুজালেম থেকে এই হলোকাস্ট স্মরণ দিবসে প্রতিশ্রুতি দিচ্ছি উল্লেখ করে তিনি বলেন, যদি ইসরাইলকে একা দাঁড়াতে বাধ্য করা হয়, ইসরাইল একা দাঁড়াবে। 

ইসরাইলি প্রেসিডেন্ট যোগ করেন, কিন্তু আমরা জানি আমরা একা নই, কারণ বিশ্বজুড়ে অসংখ্য ভদ্র মানুষ আমাদের ন্যায়সঙ্গত কারণকে সমর্থন করে।

মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরাইলের অন্যতম কাছের মিত্র দেশ। প্রতি বছর তেল আবিবকে গড়ে বিলিয়ন ডলারের বেশি সামরিক সহায়তা দিয়ে থাকে ওয়াশিংটন। একইসাথে গাজায় চলমান ইসরাইলি গণহত্যাকেও সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। 

তবে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে রাজনৈতিক চাপে পড়েছে বাইডেন প্রশাসন। বিশেষ করে গাজা গণহত্যার জন্য ইসরাইলের পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও সমানভাবে দুষছে আন্তর্জাতিক সম্প্রদায়। বাইডেনের ভোট ব্যাংকেও এর বড় রকমের প্রভাব পড়বে বলে আশঙ্কা ডেমোক্র্যাটিক শিবিরের। ফলে গাজা গণহত্যা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে বাইডেনকে। 

এসবের মধ্যেই গাজার রাফাহতে স্থল অভিযান শুরু করেছে দখলদার ইসরাইলি বাহিনী। জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, রাফাহতে ইসরাইলি অভিযান পরিস্থিতিকে আরও কঠিন করে তুলবে। ইরান, চীন, রাশিয়া, বাংলাদেশ, তুরস্কসহ বিশ্বের বহু দেশ এর নিন্দা জানিয়েছে।

সবশেষ বৃহস্পতিবার রাফাহতে স্থল অভিযান শুরু করেছে দখলদার ইসরাইলি বাহিনী। প্রাণ বাঁচাতে হাজার হাজার ফিলিস্তিনি ওই এলাকা ছেড়ে পালাচ্ছে। হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছে বলে জানা গেছে।    

এর আগে গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। সাত মাসেরও বেশি সময় ধরে চলা আগ্রাসনে এ পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত ৭০ হাজার ছাড়িয়েছে।  

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর