রুশ হামলায় অন্ধকারে ডুবে গেলো ইউক্রেন

আপডেট : ১৫ মে ২০২৪, ০৬:০০ পিএম

ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া। এতে চরম সংকটে পড়েছে ইউক্রেনের বিদ্যুৎ খাত। মঙ্গলবার রুশ হামলার জেরে অন্ধকারে ডুবে যায় পুরো ইউক্রেন।

দেশটির রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউক্রেনেগো জরুরি ব্ল্যাকআউটের এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।

রাশিয়ার হামলার কারণে বিদ্যুতের অভ্যন্তরীণ চাহিদাই পূরণ করতে পারছে না ইউক্রেন। এমনকি চাহিদা পূরণে ইউরোপীয় ইউনিয়নভুক্ত প্রতিবেশী দেশগুলো থেকে বিদ্যুৎ আমদানি করতে ইউক্রেনকে বাধ্য করেছে রাশিয়া।

টেলিগ্রামে ইউক্রেনেগো জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা থেকে পরবর্তী চার ঘণ্টা ইউক্রেনের সবক’টি অঞ্চলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। ফলে অন্ধকারে ডুবে ছিলো পুরো ইউক্রেন।

প্রতিষ্ঠানটি এর পেছনে দুটি কারণ চিহ্নিত করেছে। সেগুলো হচ্ছে- ইউক্রেনের বিদ্যুতের স্থাপনাগুলোয় রুশবাহিনীর একের পর এক হামলা ও তাপমাত্রা কম থাকায় বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে পশ্চিমাঞ্চলের লিভিভ শহরের ছড়িয়ে পরা কিছু ভিডিওতে দেখা গেছে, শহরের কেন্দ্রস্থলে ভবনগুলো অন্ধকারে ডুবে আছে। সড়ক বাতিগুলো জ্বলছে না।

 

একাত্তর/জো
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার, রুশ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে এই হামলা চালানো...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর