রোমানিয়ার কাছে শস্যবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ ইউক্রেনের

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১ পিএম

ন্যাটো সদস্য রোমানিয়ার কাছে কৃষ্ণসাগরে রাশিয়া একটি বেসামরিক শস্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। এ অভিযোগের বিষয়ে অবশ্য রাশিয়া তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ অভিযোগ করেন। তিনি জানান, জাহাজটি ইউক্রেনীয় শস্য নিয়ে মিশর যাচ্ছিল। রাতে ইউক্রেনের জলসীমা অতিক্রম করার পরপরই রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে এতে কেউ হতাহত হয়নি। খবর রয়টার্স’র।

জাহাজটির নাম ‘আয়া’ বলে শনাক্ত করেছে ইউক্রেইনের নৌবাহিনী। জাহাজ ট্র্যাকিং তথ্য থেকে দেখা গেছে, জাহাজটির সর্বশেষ অবস্থান ছিল রোমানিয়ার কনসতান্তা বন্দরের থেকে কিছুটা দূরে।

হামলায় রুশবাহিনী কৌশলগত বোমারু বিমান ব্যবহার করেছে বলেও জানায় ইউক্রেনীয় কর্তৃপক্ষ। ইউক্রেনের নৌবাহিনী জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ১১টা ০২ মিনিটে রাশিয়ার টুপোলেভ টু-২২ বোমারু বিমানগুলো বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এ ঘটনা মস্কো ও ন্যাটো সামরিক জোটের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে।

গত ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর সর্বাত্মক হামলা শুরু হওয়ার পর থেকে এই প্রথম সমুদ্রে শস্য পরিবহনকারী বেসামরিক জাহাজে হামলার ঘটনা ঘটলো।

ইউক্রেনে মার্কিন রাষ্ট্রদূত এ হামলার ‘কঠোর নিন্দা’ জানিয়েছেন এবং এর জন্য রাশিয়াকে দায়ী করেছেন। এই ঘটনা বেসামরিক জাহাজ যে এখনও কৃষ্ণসাগরে হুমকির সম্মুখীন, তারই একটি প্রতিফলন বলে উল্লেখ করেন জাতিসংঘের এক মুখপাত্র।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এই হামলাকে ‘চলাচলের স্বাধীনতা ও বৈশ্বিক খাদ্য নিরাপত্তার ওপর একটি নির্লজ্জ আক্রমণ’ হিসেবে আখ্যায়িত করেছেন। তবে, এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

 

একাত্তর/জো
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর