ইউক্রেনের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকি রাশিয়ার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪২ পিএম

পারমাণবিক শক্তিধর দেশের সমর্থনে কোনও দেশ আক্রমণ করলে সেটা মোকাবিলায় রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে বুধবার মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এ বক্তব্যকে ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রচ্ছন্ন হুমকি বলে মনে করা হচ্ছে।

রুশ প্রেসিডেন্ট বলেছেন, ‘রাশিয়ার বিরুদ্ধে পারমাণবিক শক্তিবিহীন কোনও দেশের আগ্রাসনের পিছে যদি কোনও পারমাণবিক শক্তিধর দেশের সমর্থন থাকে, তবে সেটাকে রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে যৌথ হামলা হিসেবে বিবেচনা করা হবে।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পুতিন বলেছেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের পূর্বশর্তে পরিবর্তন আনার কথা চিন্তা করছে তার সরকার। রুশ ভূখণ্ডে ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান হামলার আভাস পেলে, তা মোকাবিলা করতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা চিন্তা করছে রাশিয়া।

চলমান ইউক্রেন-রাশিয়া সংঘাতে পারমাণবিক শক্তিবিহীন দেশ ইউক্রেনকে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশ সমর্থন দিয়ে আসছে।

একদিকে পুতিন রাশিয়ার পারমাণবিক অস্ত্র নীতিতে পরিবর্তন আনতে চাচ্ছেন, অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার গভীরে দূরপাল্লার অস্ত্র দিয়ে হামলার অনুমতি আদায়ে হন্যে হয়ে ঘুরছেন।

পুতিনের মন্তব্যের সমালোচনা করে জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রিয়ে ইয়েরমাক বলেছেন, বিশ্বকে ব্ল্যাকমেইল করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা ছাড়া রাশিয়ার কাছে আর কোনও কৌশল অবশিষ্ট নেই।

রাশিয়ার অন্যতম মিত্র চীন সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিং পুতিনকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে সতর্ক করেছেন বলে প্রতিবেদনে জানা গেছে।

এদিকে, আশির দশকের পর এই প্রথম আন্তর্জাতিক জলসীমায় আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে চীন। বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ৪৪ মিনিটে ডামি বিস্ফোরকসহ প্রশান্ত মহাসাগরে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়।

বুধবার পুতিন তার বক্তব্যে বলেছেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারে রাশিয়ার জন্য শর্তের পরিবর্তন আনবে নতুন ‘নিউক্লিয়ার ডকট্রিন’। মস্কোর বিরুদ্ধে ‘কনভেনশনাল মিসাইল’ ব্যবহার করলেও তা সর্বোচ্চ হুমকি হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছেন তিনি।

বক্তব্যের এক পর্যায়ে রাশিয়ার সার্বভৌমত্ব রক্ষায় পারমাণবিক অস্ত্রের প্রয়োজনীয়তা তুলে ধরে ক্রেমলিন নেতা বলেছেন, রাশিয়ার পারমাণবিক অস্ত্রই তার দেশ ও জনগণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে।

 

একাত্তর/জো
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর