সৌদি-ইসরায়েল চুক্তি মানতে শর্ত দিল ফিলিস্তিন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৭ এএম

সৌদি আরব ও ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিকে সমর্থন জানানোর ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত দিয়েছে ফিলিস্তিন। তাদের শর্ত মেনে নিলে তারা যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও ইসরায়েলের মধ্যকার ত্রিপক্ষীয় চুক্তি মেনে নেবে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধিরা।

বুধবার এ বিষয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধিরা রিয়াদে সৌদি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন তারা। খবর বিবিসি’র।

দীর্ঘদিন ধরে ইসরায়েল-সৌদি সম্পর্ক স্বাভাবিক করতে সমঝোতার জন্য চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তারা নিশ্চয়তা দেবে এবং এতে একটি বড় ধরনের প্রতিরক্ষা চুক্তি থাকবে, যা ওয়াশিংটনের কাছ থেকে অর্জন করতে চেয়েছিল রিয়াদ।

কিন্তু এমন চুক্তি স্বাক্ষর বাধার মুখে রয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, অদূর ভবিষ্যতে আমরা কোনো ঘোষণা বা বড় অগ্রগতি প্রত্যাশা করছি না।

মধ্যপ্রাচ্যের সম্পর্কের ঐতিহাসিক পুনর্বিন্যাসের সুযোগ থাকায় যেকোনো চুক্তির জন্য এমন ফ্রেমওয়ার্ক নিয়ে জল্পনা-কল্পনা চলমান রয়েছে। সম্প্রতি মধ্যস্থতাকারীর ভূমিকায় মার্কিন কূটনীতি গতি পেয়েছে।

মার্কিন কর্মকর্তারা এ লক্ষ্য নিয়ে রিয়াদ, আম্মান ও জেরুজালেম সফর করেছেন।

 

একাত্তর/জো
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর