আকস্মিক ভারী বর্ষণে প্লাবিত দুবাই

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৬:২২ পিএম

আকস্মিক প্রবল বজ্রঝড় ও বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাতের প্রধান শহর দুবাই। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে মরুভূমির এই শহরের প্রধান বিমানবন্দর ও মহাসড়কগুলো প্লাবিত হয়েছে।

দুবাইয়ে রেকর্ড করা হয়েছে ৭৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত। প্রবল দুর্যোগের জলমগ্ন হয়ে পড়ায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অর্ধশতাধিক ফ্লাইট বাতিল ও বুধবার রাত পর্যন্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে।

শুধু বিমানবন্দরই নয়, বাড়িঘরসহ গোটা দুবাই শহর নিমজ্জিত হয়েছে পানিতে। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাস্তাঘাটে তীব্র যানজট দেখা দিয়েছে।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের আবহাওয়ার তথ্য বিশ্লেষণ করে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার গভীর রাত থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল নয়টার দিকে বৃষ্টির সঙ্গে বাড়তে শুরু করে ঝড়ের তীব্রতা এবং তা চলে সারাদিন ধরে। প্রবল বৃষ্টির সঙ্গে শিলাও আছড়ে পড়ে।

মঙ্গলবার ২৪ ঘণ্টায় ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে পুরো বছর জুড়ে দুবাইয়ে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হতো ৯৪ দশমিক ৭ মিলিমিটার।

প্রবল বৃষ্টির কারণে সোমবার রাত থেকেই অকার্যকর হতে থাকে বিভিন্ন পরিষেবা। বিমানবন্দরে অবতরণের পর উড়োজাহাজগুলো যখন ট্যাক্সিওয়ে পার হচ্ছিলো, তখন মনে হচ্ছিলো, পানি স্তর কেটে নৌযান এগিয়ে যাচ্ছে। পানি স্রোত পেরিয়ে যাত্রীদের বিমানবন্দরের টার্মিনালে পৌঁছতে তুমুল লড়াই করতে হয়।

প্রবল বর্ষণের এক পর্যায়ে মঙ্গলবার রাতেই দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট অবতরণ বন্ধ করে দেওয়া হয়। বুধবার রাত পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে বিমানবন্দরে চেক-ইন। 

এদিকে প্রবল ঝড় বৃষ্টিতে ওমানে কমপক্ষে ১৮ জনের মৃত্যু খবর পাওয়া গেছে।

 

আরবি
চীন সীমান্ত সংলগ্ন রাসুওয়াগাধির ৮৪ কিলোমিটার দক্ষিণে গালছির 'জেহ্রে' জলবিদ্যুৎ সাবস্টেশনটি এখন গত ২৬ আগস্টের প্রলয়ঙ্করী বন্যার তাণ্ডবের এক ভয়াবহ সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। ত্রিশূলী নদীর কোল ঘেঁষে...
হিমালয় ধসের ফলে নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় যেখানে ১,২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ নিখোঁজ, সেখানে চরম সহনশীলতা ও বেঁচে থাকার এক মানবিক প্রতীক হয়ে...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
গেলো ২৬ আগস্টের হিমালয় হিমবাহ ধস এবং তার পরবর্তী ধ্বংসাত্মক আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপালে অন্তত ২০ হাজার বাড়িঘর নতুন করে নির্মাণ করতে হবে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এই চরম...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর