ড্রোন হামলায় দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১১:০৮ এএম

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলার জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর প্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুবাই নগর কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপি’র।

কর্তৃপক্ষ জানায়, ড্রোন হামলার ফলে বিমানবন্দরের নিকটস্থ একটি জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায়। তবে দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দুবাই সিভিল এভিয়েশন অথরিটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় জানিয়েছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সাময়িকভাবে বিমান চলাচল স্থগিত করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর থেকে ইরান এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দিকে ১ হাজার ৮০০-এর বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। তেহরানের হামলার লক্ষ্যবস্তু হওয়া দেশগুলোর মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ।

যদিও দেশটির উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ হামলা ভূপাতিত করতে সক্ষম হয়েছে, তবুও উপসাগরীয় এই বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্রে এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। গত বুধবারও বিমানবন্দরের কাছে দুটি ড্রোন হামলায় অন্তত চারজন আহত হওয়ার খবর জানিয়েছিল নগরের মিডিয়া অফিস।

বিশ্লেষকরা বলছেন, মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের শীর্ষ নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে উপসাগরজুড়ে মার্কিন সম্পদের পাশাপাশি বেসামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করছে তেহরান। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিমানবন্দর, বন্দর ও তেল স্থাপনাগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে দেশটিতে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজন বেসামরিক নাগরিক এবং দুজন সামরিক সদস্য। তবে সামরিক সদস্যদের মৃত্যু হয়েছে একটি হেলিকপ্টার দুর্ঘটনায়, যা কারিগরি ত্রুটির কারণে ঘটেছে বলে জানানো হয়েছে।

একাত্তর/আরএ
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
ইউক্রেনের মধ্যঞ্চলের ক্রিভি রিহ শহরের একটি জনাকীর্ণ শপিং সেন্টারে রাশিয়ার ভয়াবহ ‘ডাবল-ট্যাপ’ ড্রোন হামলায় অন্তত ১৫ জন নিহত এবং ১৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে...
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সাম্প্রতিক সময়ের সবচেয়ে তীব্র ও বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। রোববার রাতে রাশিয়ার ভয়াবহ বিমান হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি প্রধান...
রাশিয়ার ভেতরে চলতি বছরের সবচেয়ে বড় ও বিধ্বংসী আকাশপথে হামলা চালিয়েছে ইউক্রেন। এক রাতেই ৮০০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। রাশিয়ার সরকারি বার্তা...
চীন-নেপাল সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে নিহতের সংখ্যা বেড়ে ১,১৩০ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৪,৫০০ জন। বুধবার উভয় দেশের সরকারি সংস্থা থেকে প্রকাশিত সর্বশেষ...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
মিশরের দক্ষিণ সিনাই শাসনবিভাগে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর