ক্ষেপণাস্ত্র নয় ড্রোন হামলা, বিদেশি শক্তির সম্পৃক্ততা নেই: ইরান

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ০৫:৩৩ পিএম

ইসরাইল ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে মার্কিন সূত্র জানালেও, ইরানের দাবি, ক্ষেপণাস্ত্র নয়, ড্রোন হামলা হয়েছে। এবং এ হামলার সঙ্গে ইসরাইলের সম্পৃক্ততা নিয়েও তারা নিশ্চিত নয়।

শুক্রবার ইস্পাহান শহরে যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তা সন্দেহভাজন ড্রোন ভূপাতিত করতে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার ফলে হয়েছে বলে জানিয়েছেন ইরানি এক কর্মকর্তা। শুক্রবার এই তথ্য জানিয়েছে রয়টার্স।

এই হামলার বিষয়ে এখনো ইসরাইলও কোনো আনুষ্ঠানিক বার্তা প্রকাশ করেনি। তবে বিশেষজ্ঞদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই হামলার মাধ্যমে ইসরাইল একটি স্পষ্ট বার্তা দিয়েছে- চাইলে তারা ইরানের অভ্যন্তরে অতর্কিতে হামলা চালাতে সক্ষম।

ইরানের গণমাধ্যমে ইস্পাহান শহরে বিস্ফোরণের কথা জানানো হলেও ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, এটা কোনো ক্ষেপণাস্ত্র হামলা নয়। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার কারণেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

স্থানীয় গণমাধ্যম আরও জানিয়েছে, ইস্পাহানের আকাশে উড়ন্ত তিনটি ড্রোনকে ভূপাতিত করা হয়েছে।

ইরানের নেতৃবৃন্দ বা সামরিক বাহিনীও এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। রাষ্ট্রীয় গণমাধ্যমেও খুব বেশি গুরুত্ব পায়নি এই হামলার বিষয়টি।

ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, আপাতত ইসরাইলের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই তেহরানের।

রয়টার্স জানিয়েছে, হামলার আগে যুক্তরাষ্ট্রকে বিষয়টি জানিয়েছিল ইসরাইল। এক মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র হামলার কথা জানলেও এতে সমর্থন দেয়নি।

তবে, ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা এ হামলার সঙ্গে ইসরায়েলের যুক্ত থাকার বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেন।

ইরানের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, এ ঘটনার সঙ্গে বিদেশি শক্তির সম্পৃক্ততা এখনো নিশ্চিত নয়। তারা বাইরে (বিদেশি রাষ্ট্র) থেকে কোনো হামলার শিকার হননি বলে জানান তিনি। খুব সম্ভবত এটি অভ্যন্তরীণ বিষয় বলেও মন্তব্য করেন ওই কর্মকর্তা।

ইরানি বেশিরভাগ সংবাদ প্রতিবেদনে ইসরাইলের কথা উল্লেখ করা হয়নি। রাষ্ট্রীয় টিভি চ্যানেলে বিশ্লেষকরা ইসরাইলের জড়িত থাকার বিষয়টি উড়িয়ে দেন।

এক বিশ্লেষক বলেন, ইরানের অভ্যন্তরীণ বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত তিনটি মিনি-ড্রোন ইস্পাহানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টিভিতে বলা হয়, ইস্পাহানের আকাশে তিনটি ড্রোন দেখা যায়। আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে এই ড্রোনগুলোকে ভূপাতিত করে।

সেনাবাহিনীর কমান্ডার সিয়াভোশ মিহানদোস্ত জানান, আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা সন্দেহজনক বস্তুকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে।

অপরদিকে ইসরায়েলের এই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার কোনো ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।

এদিকে, বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক হামলা-পাল্টা হামলায় দুই দেশের মধ্যে কয়েক দশক ধরে চলমান ছায়া যুদ্ধ প্রকাশ্যে চলে এসেছে এবং এতে মধ্যপ্রাচ্যে অস্থিরতা নেমে আসতে পারে।

 

একাত্তর/জো
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর