মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরানের পাঁচ দফা দাবি

হরমুজ প্রণালীতে ‘টোল’ আদায়ের ঘোষণা

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পিএম

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের দেয়া ৪৫ দিনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে তেহরান তাদের পাঁচ দফার নিজস্ব শর্তাবলী দিয়ে একটি আনুষ্ঠানিক জবাব জমা দিয়েছে। ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে, তারা কোনো সাময়িক সমাধান নয়, বরং মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ও নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থানে অনড়।

স্থায়ী যুদ্ধবিরতি ও মার্কিন ঘাঁটি অপসারণ: ইরানের প্রথম ও প্রধান দাবি হলো, মধ্যপ্রাচ্যের সবকটি ফ্রন্টে—বিশেষ করে লেবানন ও গাজায় চলমান যুদ্ধের স্থায়ী অবসান ঘটাতে হবে। এই যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক গ্যারান্টি বা নিশ্চয়তা দাবি করেছে তেহরান। এর পাশাপাশি, পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবকটি সামরিক ঘাঁটি পুরোপুরি গুটিয়ে নেওয়ার দাবি জানিয়েছে ইরান। তেহরানের মতে, এই অঞ্চলে বিদেশী সামরিক উপস্থিতিই অস্থিরতার মূল কারণ।

হরমুজ প্রণালীতে সার্বভৌমত্ব ও টোল আদায়: সবচেয়ে চমকপ্রদ ও বিতর্কিত দাবিটি হলো হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে। ইরান একটি নতুন ‘ট্রানজিট প্রোটোকল’ বাস্তবায়নের দাবি করেছে, যেখানে হরমুজ প্রণালীর ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ স্বীকৃত হবে। এই প্রোটোকল অনুযায়ী, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে যাতায়াতকারী জাহাজগুলো থেকে ইরান সরাসরি ‘টোল’ বা মাশুল আদায় করার অধিকার পাবে। এটি বিশ্ব বাণিজ্যের ওপর তেহরানের প্রভাব বহুগুণ বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও পরমাণু অধিকার: ইরান তাদের ওপর আরোপিত সব ধরণের অর্থনৈতিক নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নেয়ার শর্ত দিয়েছে। এছাড়া, পারমাণবিক অস্ত্রপ্রসার রোধ চুক্তি এবং জাতিসংঘ সনদের অধীনে নিজেদের ভূখণ্ডে শান্তিপূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সহজাত অধিকারের স্বীকৃতি চেয়েছে দেশটি। তারা সোজা জানিয়ে দিয়েছে যে, এই অধিকার নিয়ে কোনো প্রকার আপস করা হবে না।

ক্ষতিপূরণ ও ভবিষ্যৎ রূপরেখা: যুদ্ধের কারণে ইরানের যে বিপুল অর্থনৈতিক ক্ষতি হয়েছে, তার জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেছে তেহরান। পাকিস্তানের মাধ্যমে পাঠানো এই পাল্টা জবাবে ইরান বুঝিয়ে দিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি বা আল্টিমেটামের সামনে তারা মাথা নত করতে রাজি নয়।

ইরানের এই কঠোর শর্তাবলী ওয়াশিংটন বা ইসরায়েল কতটা মেনে নেবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে তেহরানের এই পাল্টা চাল যুদ্ধবিরতির আলোচনাকে এক জটিল মোড়ে ঠেলে দিল। এখন বিশ্ববাসীর নজর পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা এবং হোয়াইট হাউসের প্রতিক্রিয়ার দিকে।

এআরএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর